1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু - sylhetersangram
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:২৪|
Title :
শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত দিরাইয়ে সীমান্তিক এনজিওর উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ

শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু

শাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬,
  • 7 Time View

 

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলা বিভাগের “শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার” শীর্ষক প্রথম আন্তর্জাতিক ভাষা ও সাহিত্য সম্মেলনের (আইসিবিএলএল-২০২৬) নিবন্ধন শুরু হয়েছে।

 

সোমবার (৩ আগস্ট) দুপুর ১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন বাংলা বিভাগের প্রধান ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম। একই সঙ্গে কনফারেন্সের ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফয়জুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শিরিন আক্তার সরকার।

 

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। এতে ভার্চুয়াল বক্তা হিসেবে যুক্ত থাকবেন ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. বরুণকুমার চক্রবর্তী।

 

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুমিতা চক্রবর্তী এবং ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বেলা দাস। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত সংগীতশিল্পী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী।

 

সম্মেলনের বিষয়ে বাংলা বিভাগের প্রধান ও আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বলেন, “আগামী ২৭-২৮ নভেম্বর শাবিপ্রবির সেন্ট্রাল অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সিলেট অঞ্চলের নিজস্ব লোকসাহিত্য ও সংস্কৃতির সাথে নজরুল ও মুসলিম সাহিত্য সমাজের চিন্তার সমন্বয় ও বিকাশ ঘটাতেই আমাদের এই আয়োজন। সম্মেলনে পঠিত সেরা গবেষণা প্রবন্ধগুলো পরবর্তীতে বাংলা বিভাগের জার্নাল বা গ্রন্থে প্রকাশ করা হবে।”

 

আয়োজক সূত্রে জানা যায়, দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, লেখক ও চিন্তাবিদদের কাছ থেকে প্রবন্ধ আহ্বান জানানো হয়েছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত প্রবন্ধের সারসংক্ষেপ জমা দেওয়া যাবে।

 

প্রবন্ধের বিষয়বস্তু হতে পারে— ভাষা, সাহিত্য ও সংস্কৃতি; তুলনামূলক ও উত্তর-উপনিবেশিক সাহিত্য; প্রগতি ও নারীমুক্তি; ধর্ম, দর্শন ও বিজ্ঞান; সমাজ, রাষ্ট্র, অর্থনীতি; প্রকৃতি ও পরিবেশ। প্রবন্ধ বাংলা অথবা ইংরেজি যেকোনো ভাষায় প্রস্তুত ও উপস্থাপন করা যাবে।

 

আগ্রহী গবেষকগণ icbll.sust.edu/reg ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন এবং icbll2026bng@gmail.com ইমেইলের মাধ্যমে সারসংক্ষেপ ও পূর্ণাঙ্গ প্রবন্ধ পাঠাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম