1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট - sylhetersangram
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৪:৪০|
Title :
পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫ ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড শান্তিগঞ্জে সংবর্ধিত হলেন যুবনেতা মাওলানা আকমল হোসেন খাঁন মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন ইনসান আহমেদ মনির সভাপতি, স্বাধীন সাধারণ সম্পাদক; ৩৫ সদস্যের উপজেলা কমিটি গঠন রাজনগরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার ডেপুটি স্পিকারের ফটোগ্রাফার স্বপনের স্ত্রীর কবর জিয়ারত করলেন ডাঃ মাহবুবুর রহমান লিটন এমপি মধ্যনগরে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন শান্তিগঞ্জে ‘ইচ্ছে পূরণ করি’ সামাজিক সংগঠনের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন।

এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ৩১, ২০২৬,
  • 357 Time View

এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট

 

শাবিপ্রবি প্রতিনিধি

 

ঐক্য, প্রগতি ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠার গৌরবময় এক যুগ পূর্ণ করেছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশের বিভিন্ন স্থানে একযোগে বর্ণাঢ্য আয়োজনে সংগঠনটির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। একইসঙ্গে উদ্বোধন করা হয় পুসাবের অফিসিয়াল ওয়েবসাইট।

 

সিলেটে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পুসাবের উপদেষ্টা মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের কর্মকর্তা ও পুসাবের সাবেক সভাপতি আবদুল্লাহ আল নোমান, বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও সাবেক সভাপতি হোসাইন আহমদ আকাশ, শাহজালাল ইউনিভার্সিটি স্কুলের সহকারী শিক্ষক ও সাবেক সভাপতি শহীদুল্লাহ কায়সার, সাবেক সভাপতি নাজমুল হাসান সুজন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আইওয়ার পিএইচডি গবেষক ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাসুম এবং শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান মিয়াসহ অনেকে।

 

অনুষ্ঠানে পুসাবের অফিসিয়াল ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি দীর্ঘ এক যুগ ধরে সংগঠনটির পাশে থাকার স্বীকৃতি হিসেবে শাবি প্রেসক্লাবকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুসাবের সভাপতি আবুল হাসনাত।

 

এদিকে বিশ্বম্ভরপুরে আয়োজিত অনুষ্ঠানে পুসাবের উপদেষ্টা ও মা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী নুরুল আলম সাগর, বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা মোবারক হোসেন রানা এবং বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ও পুসাবের সাবেক সহসভাপতি ডা. ইমরান মাহমুদ উপস্থিত ছিলেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও পুসাবের উপদেষ্টা মো. শাহ আলম, শিক্ষানবিশ আইনজীবী মোহন মিয়া বাচ্চু, ডা. সাদিকুর রহমান সুমন, বাংলাদেশ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির সহকারী কোম্পানি সেক্রেটারি ও পুসাবের সাবেক সভাপতি মুশফিকুল ইসলাম শোভন, সাবেক সভাপতি সোহাগ আহমদ ও মানিক চৌধুরী, রাজস্ব কর্মকর্তা ও সাবেক সহসভাপতি সৌরভ দেবনাথ সাগর, মোহাম্মদ বাবলু আজাদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ ও তরিকুল ইসলাম রুমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

চট্টগ্রামে পুসাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ আমিন নিয়াজ, সাবেক সভাপতি নুরুল আমিনসহ সংগঠনের সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এছাড়া রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহেও নানা আয়োজনে পুসাবের যুগপূর্তি উৎসব পালিত হয়। রাজশাহীতে সাধারণ সম্পাদক রবিউল আউয়াল এবং বরিশালে সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

২০১৪ সালে প্রতিষ্ঠিত পুসাব বিশ্বম্ভরপুর উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা, নেতৃত্বের বিকাশ, পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী যোগাযোগ ও সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।

 

নবউদ্বোধিত ওয়েবসাইটের মাধ্যমে সংগঠনের ইতিহাস, কার্যক্রম, নেতৃত্ব, সদস্যদের তথ্য, শিক্ষাসেবামূলক উদ্যোগ, সংবাদ, প্রকাশনা, ডিজিটাল ম্যাগাজিন, গ্যালারি ও ভবিষ্যৎ পরিকল্পনা আরও আধুনিক ও সহজ উপায়ে সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে পুসাবের সভাপতি আবুল হাসনাত বলেন, “এক যুগের এই অর্জন আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। সকলের সহযোগিতা ও আন্তরিকতায় পুসাবের অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। শিক্ষা, নেতৃত্ব ও মানবকল্যাণে পুসাব আরও কার্যকর ভূমিকা পালন করবে।”

 

সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল বলেন, “জুনিয়র-সিনিয়র, বন্ধু, শুভানুধ্যায়ী এবং পুসাব পরিবারের সকল সদস্যের আন্তরিক সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবাইকে সঙ্গে নিয়ে পুসাব আগামী দিনেও উত্তরোত্তর সমৃদ্ধি ও সেবার নতুন দিগন্ত উন্মোচন করবে।”

 

এক যুগের গৌরবময় পথচলা পেরিয়ে পুসাব এখন নতুন স্বপ্ন, নতুন উদ্যম এবং ডিজিটাল অগ্রযাত্রার পথে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম