1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত - sylhetersangram
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:২৬|
Title :
আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী আওয়ামিলীগ আমাদের শত্রু নয় মিত্র এমপি নাছির চৌধুরী শিক্ষা অনুরাগী নুরুল ইসলাম ও আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ দৈনিক সিলেট, এর বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ, হিসেবে নিয়োগ পেলেন দিরাইয়ের সাংবাদিক বদরুল শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত দিরাইয়ে সীমান্তিক এনজিওর উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত

দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ৩০, ২০২৬,
  • 158 Time View

দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠি

 

স্টাফ রিপোর্টার : এস ডব্লিউ সাগর তালুকদার

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে এনজিও ইরা (ERA) এর Light Project এর উদ্যোগে ‘Orientation With Religious Leaders and Youth on Early Warning Dissemination’ শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠান সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ।

ইরা লাইট প্রজেক্টের এফ এফ মল্লিকা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরা লাইট প্রজেক্টের পিসি কৃষিবিদ কামরুল হোসাইন। আরো উপস্থিত ছিলেন ইউনিয়নভুক্ত প্রতিটি ওয়ার্ডের সকল মসজিদের সম্মানিত ইমামগণ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন— বাজার মসজিদের ইমাম মাওলানা ওবায়দুল্লাহ হেলালী,

পলিরচর পূর্বপাড়া বড় মসজিদের ইমাম মাওলানা নাসির উদ্দিন,

শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা মর্তুজ আলী মাসুম,

আফছরনগর এলাকার ইমাম মাওলানা নজির হোসাইন,

মঙ্গলপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হোসাইন আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে আগাম সতর্কবার্তা দ্রুত ও সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবসমাজের সক্রিয় ভূমিকা দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তারা আরও বলেন, বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় করনীয় ও নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার বিষয়ে জনগণকে সচেতন করা প্রয়োজন। এ বিষয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে Early Warning Dissemination–এর বিভিন্ন ধাপ, তথ্যপ্রবাহের গতিশীলতা, ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে দ্রুত বার্তা পৌঁছানোর পদ্ধতি এবং ধর্মীয় স্থাপনার মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়ার কৌশল তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম