1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বাসা ভাড়া দিতে বিলম্ব অবরুদ্ধ করে রাখলেন ভাড়াটিয়াকে - sylhetersangram
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৭:৫০|
Title :
রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান সুনামগঞ্জে ৫৪ পিস ইয়াবাসহ যুবক আটক। ছাতকের কৃতি সন্তান আব্দুল মুমিন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে  দিরাইয়ে ৩শ কেজি সরকারি বই পাচারের চেষ্টা: হাতেনাতে আটক দপ্তরী

বাসা ভাড়া দিতে বিলম্ব অবরুদ্ধ করে রাখলেন ভাড়াটিয়াকে

শফিকুল বারি সুনামগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 410 Time View

সুনামগঞ্জে বাসা ভাড়া নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় ভাড়াটিয়া একটি পরিবারকে ঘরের ভিতরে রেখেই বাসার দরজা তালা দিয়ে অবরুদ্ধ করে রাখলেন বাসার মালিক ইউসুফ চৌধুরী।

 

 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে পৌর শহরের রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

জানা যায়, চার বছর ধরে শহরের ৪নং ওয়ার্ডের রায়পাড়া এলাকায় মাসে সাড়ে ৬ হাজার টাকা হারে একটি টিন বাসায় ভাড়া নিয়ে পরিবারের ৬ সদস্য নিয়ে বসবাস করে আসছেন স্থানীয় বাসিন্দা চানাচুর বিক্রেতা ইমন বর্মন। বাসা ভাড়া নেয়ার পর থেকে নিয়মিত মাসিক ভাড়া পরিশোধ করে আসলেও আর্থিক সমস্যার কারণে জুন মাসের ভাড়া পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়েন ইমন। ভাড়া পরিশোধের সময় ৩ দিন অতিক্রান্ত হওয়ায় ভাড়াটিয়া মা ও ছেলের সাথে দূর ব্যবহার করেন বাড়ির মালিক ইউসুফ চৌধুরী। সময়মতো ভাড়া পরিশোধে অপারগত প্রকাশ করায় ভাড়াটিয়া ইমন ও তার মা জবা বর্মনকে ঘরে তালাবদ্ধ করে রাখেন বাড়ির মালিক। বাসার ভাড়া না দেয়া পর্যন্ত ভাড়াটিয়া মা ও ছেলেকে আটকে থাকার কথা বলে অন্যত্র চলে যান ইউসুফ চৌধুরী। এ ঘটনা স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তালাবদ্ধ অবস্থায় ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া বাসার মালিকের থেকে চাবি এনে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী ইমন বর্মন জানান, ‘আমরা কয়েক বছর ধরে এই বাসায় আমরা ভাড়ায় থাকি। গত জুন মাসের ভাড়া পরিশোধ করতে একটু দেরী হওয়ার আমিসহ আমার মা, মোট ৬ জনকে ঘরে রেখে তালা মেরে চলে যান বাসার মালিক। এসব জঘন্য ঘটনা কোথাও দেখিনি। আমরা এ ঘটনার বিচার চাই।’

 

এদিকে অনিমিয়ত বাসা ভাড়া ও ভাড়াটে কর্তৃক দূর্ব্যবহার করায় বাসা তালাবদ্ধ করে রাখার কথা স্বীকার করেছেন বাড়ির মালিক ইউসুফ চৌধুরী। তবে বিষয়টি অন্যান্য ভাড়াটিয়ারা নিষ্পত্তি করে দিয়েছেন বলেও জানান তিনি।

 

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম