1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বিবিয়ানা মডেল কলেজে রাষ্ট্র বিজ্ঞান ২০১৯-২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:০৩|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

বিবিয়ানা মডেল কলেজে রাষ্ট্র বিজ্ঞান ২০১৯-২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

পাবেল হাসান
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 972 Time View

ছবি

রাজীব দাস, দিরাই (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের বিবিয়ানা মডেল কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কলেজ সেমিনার হলে এক মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভাগের সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক বাবু আশিষ কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বাবু নৃপেন্দ্র চন্দ্র দাস তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. রুনেল আহমদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদায়ী ছাত্র রাজীব দাস। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন জান্নাতুল ফাতেমা উর্মী ও শাহরিয়ার ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জীবনের প্রতিটি কাজকে গুরুত্বের সঙ্গে করতে হবে। দায়িত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।” তিনি শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক অমর চাঁদ সরকার,
পরিসংখ্যান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক কোরবান আলী খান,
জীববিজ্ঞান বিভাগের প্রভাষক রাসেল কান্তি চৌধুরী,
রসায়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক অনুকুল চন্দ্র,
রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক এমদাদুর রহমান ও সাইফুল ইসলাম।

সবশেষে সভাপতি বাবু আশিষ কুমার দাস দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম