1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবি - sylhetersangram
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১০:৪৩|
Title :
ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমেদ ‎পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ

হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২৬,
  • 228 Time View

সাব এডিটর আবু তাহের মিসবাহ :

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড ও জেলা-উপজেলা প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং নির্ধারিত সময় পার হলেও বাঁধ নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি।

শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে (ট্রাফিক পয়েন্ট সংলগ্ন) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মী, কৃষক প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন।

প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনের সহ-সভাপতি শাহ কামাল মাঠপর্যায়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমের ১১টি পর্যবেক্ষণ তুলে ধরেন। এ সময় সংগঠনের সভাপতি মো. রাজু আহমেদ হাওরে ফসল রক্ষা বাঁধ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ১০ দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে— বোরো মৌসুমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমের সার্ভে ও প্রাক্কলন যথাসময়ে সম্পন্ন করা, পিআইসি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে গণশুনানি আয়োজন, অপ্রয়োজনীয় ও অতিরিক্ত পিআইসি গঠন বন্ধে জেলা ও উপজেলা মনিটরিং কমিটিকে কার্যকর করা, কাবিটা নীতিমালা অনুযায়ী পিআইসি গঠনে দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা নিশ্চিত করা, পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিচারবিভাগীয় তদন্ত করে তাদের সুনামগঞ্জ থেকে প্রত্যাহার করা।

এছাড়া ২০২৫-২০২৬ অর্থবছরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, ফসল রক্ষা বাঁধের নামে হাওরের ফসলি জমি কর্তন ও লুট বন্ধ করা, অতিরিক্ত ও অপ্রয়োজনীয় পিআইসি পুনঃতদন্তের মাধ্যমে বিল প্রদান, জেলার হাওরগুলোর পানির প্রবাহ সচল রাখতে প্রয়োজনীয় সুইচ গেইট স্থাপন ও খাল-নদী খনন, এবং হাওরে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র জনসম্মুখে প্রকাশ করার দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন তালুকদার, সৈয়দ মহিবুল ইসলাম, ইকবাল কাগজী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম, জেলা সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, অ্যাডভোকেট দীপঙ্কর বনিক, সুহেল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, মো. আকিক মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছির, ইমরান হোসেন ও বাঁধ বিষয়ক সম্পাদক মহসিন আলম।

এছাড়া বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা সদস্য সচিব আবু তাহের মিসবাহ, সদস্য মোফাজ্জল হাসান, ছাতক উপজেলা সদস্য সচিব সুজন তালুকদার, সদস্য আব্দুর রহমান, শান্তিগঞ্জ উপজেলার হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি আবু সইদ, সদস্য সচিব আহমেদ উসমান, সদর উপজেলা সদস্য সচিব শাহা আলম, বিশ্বম্ভরপুর উপজেলার আহ্বায়ক নুরুল আলম সাগর এবং শান্তিগঞ্জ উপজেলার কৃষক নেতা জিয়াউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির অর্থ সম্পাদক আকিব জাবেদ, বাঁধ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, হুমায়ুন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশফিকুর রহমান, বন-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, মিডিয়া কর্মী এম ডি জাকারিয়া, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক ফারদিন আহমদ, সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, পৌর কমিটির আহ্বায়ক আকিফুজ্জামান রিপনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, হাওরের কৃষকরা দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রতিবছর ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ছেন। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় ফসল রক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম