1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি - sylhetersangram
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১১:৩৬|
Title :
শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমেদ ‎পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি

শাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬,
  • 20 Time View

 

ডেঙ্গু প্রতিরোধ ও ক্যাম্পাসে পরিচ্ছন্নতা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের কার্যালয়ের এ স্মারকলিপি দেন তারা।

 

স্মারকলিপিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, আবর্জনা ও মশার প্রজননস্থল দ্রুত পরিষ্কার করা, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা, পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার দাবি জানানো হয়।

 

শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “ডেঙ্গু একটি ভয়াবহ মশাবাহিত রোগ, যা প্রতিবছর অসংখ্য মানুষকে আক্রান্ত করে। আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। তাই ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, আবর্জনা ও মশার প্রজননস্থল দ্রুত পরিষ্কার করা জরুরি।”

 

তিনি বলেন, “একইসঙ্গে নিয়মিত মশক নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। শাবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ স্মারকলিপি প্রদান করেছে।

 

এসময় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সোহাগ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম