1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
হাজীগঞ্জে বিপুল পরিমানে নিষিদ্ধ জাল ও বস্তু জব্দ - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:২৪|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

হাজীগঞ্জে বিপুল পরিমানে নিষিদ্ধ জাল ও বস্তু জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬,
  • 27 Time View

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমানে নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ বাজারে পরিচালিত অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল এবং দাহ্যবস্তু জব্দ করা হয়।

এদিন ভ্রাম্যমান আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকনের নির্দেশনায় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং দাহ্যবস্তু বিস্ফোরক পরিদপ্তরের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট দুটি গোডাউন সিলগালা করা হয়।

জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় হাজীগঞ্জ বাজারে দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হাজীগঞ্জ বাজারস্থ ট্রাকরোড ও স্বর্ণকার পট্টিতে দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে ১৩ বস্তা ও ২ কার্টুন আতশবাজি, রকেট, কিটক্যাট, চরকি ও তারাবাতিসহ বিপদজনক দাহ্যবস্তু বস্তু জব্দ এবং দাহ্যবস্তু বিস্ফোরক পরিদপ্তরের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট দুটি গোডাউন সিলগালা করা হয়।

এরপর হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টিসহ কয়েকটি দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে একটি খুচরা দোকান ও একটি গোডাউন থেকে নিষিদ্ধ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ বস্তা রিং জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন বলেন, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম