1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই অধ্যাপক মাহফুজা হান্নান। - sylhetersangram
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:৪১|
Title :
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করতে চান ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই অধ্যাপক মাহফুজা হান্নান। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রত্যাহারের দাবি শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেসর উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত ভবানীপুর ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও উন্নত করার প্রত্যয় সিদ্দিকুর রহমানের চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ মধুখালীতে এইচ এসসিতে একটি প্রতিষ্ঠান শতভাগ ফেলে হ্যট্রিক

অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই অধ্যাপক মাহফুজা হান্নান।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬,
  • 36 Time View

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪১ (সিলেট অঞ্চল)’র সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান বলেছেন, সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এজন্য সর্বমহলের সার্বিক সহযোগীতার প্রয়োজন। সরকারের দেওয়া বরাদ্ধগুলো যাতে প্রকৃত মানুষের হাতে পৌঁছানো যায়, আমাদের সবাইকে সেলক্ষ্যেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে সঠিকভাবে কাজ করতে নিজেদের মনেও তৃপ্তি আসবে। তাছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী যেমন শুরু থেকেই দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছে, তেমনি ভবিষ্যতেও আমাদের ওই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার ১০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে নিজের (এমপির) বরাদ্ধের ঐচ্ছিক তহবিল থেকে ৫ হাজার টাকা করে অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো জাহিদ বিন কসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সিলেট জেলা মহিলা বিভাগের পরিচালক আঙ্গুরা বেগম, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারি জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, আব্দুর রহিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম