1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেসর উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত - sylhetersangram
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:৩৯|
Title :
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করতে চান ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই অধ্যাপক মাহফুজা হান্নান। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রত্যাহারের দাবি শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেসর উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত ভবানীপুর ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও উন্নত করার প্রত্যয় সিদ্দিকুর রহমানের চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ মধুখালীতে এইচ এসসিতে একটি প্রতিষ্ঠান শতভাগ ফেলে হ্যট্রিক

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেসর উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬,
  • 31 Time View

 

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস ও বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
অসহায় বঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক পুনর্বাসন ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনব্যাপী “বিনামূল্যে হেলথ ক্যাম্পে রোগীরা চিকিৎসা সেবা নিয়েছেন।

দিনব্যাপী এই হেলথ ক্যাম্পে কোমর, হাঁটু, ঘাড় ও মেরুদণ্ডের দীর্ঘমেয়াদী ব্যথা, বাত-ব্যথা, প্যারালাইসিস, বিভিন্ন ধরণের প্রতিবন্ধিতা, অটিজম ও সেরিব্রাল পালসি (সিপি)-তে আক্রান্ত রোগীদের বিশেষায়িত পুনর্বাসন চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও ক্যাম্পে আসা সাধারণ মানুষের দন্তরোগ (ডেন্টাল) এবং মানসিক স্বাস্থ্য বা সাইকোলজিক্যাল জনিত সমস্যার জন্য পরামর্শ ও চিকিৎসা সেবা দেওয়া হয়।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন দেশের খ্যাতনামা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, অকুপেশনাল থেরাপি বিশেষজ্ঞ, স্পিচ এণ্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিশেষজ্ঞ, দন্তরোগ বিশেষজ্ঞ, মাস্কিউলোস্কেলিটাল মেডিসিন বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ সাইকোলজিস্টবৃন্দ। অভিজ্ঞ চিকিৎসক ও থেরাপিস্টদের সমন্বয়ে গঠিত এই বিশেষজ্ঞ দল অত্যন্ত যত্নসহকারে আগত রোগীদের পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশিকা প্রদান করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক ডাঃ এমন এ কদ্দুস জাহিদ জানান সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে ময়মনসিংহ ও এর আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে উন্নতমানের বিশেষায়িত চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়েছে।
ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের অসহায়, অসচ্ছল ও দীর্ঘমেয়াদী ব্যথায় আক্রান্ত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এই ধরণের মাল্টি-ডিসিপ্লিনারি রিহ্যাবিলিটেশন ক্যাম্প অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই ধরণের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম