1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করতে চান ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক - sylhetersangram
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:৩৯|
Title :
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করতে চান ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই অধ্যাপক মাহফুজা হান্নান। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রত্যাহারের দাবি শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেসর উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত ভবানীপুর ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও উন্নত করার প্রত্যয় সিদ্দিকুর রহমানের চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ মধুখালীতে এইচ এসসিতে একটি প্রতিষ্ঠান শতভাগ ফেলে হ্যট্রিক

প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করতে চান ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬,
  • 33 Time View

বিশ্বনাথ (থেকে) সংবাদদাতা:
যুক্তরাজ্যের ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের ৪বারের নির্বাচিত কাউন্সিলর, ওল্ডহাম-বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারী ও ওল্ডহাম সেন্টার মসজিদের অন্যতম ফাউন্ডার আব্দুল মালিক বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রত্যেক প্রবাসী চান তাঁর জন্মভূমি বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাক এবং সবাই ভাল ও শান্তিতে থাকুক এরজন্য প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করে আসছেন, ভবিষ্যতেও কাজ করে যেতে চান। এ ক্ষেত্রে সরকার ও সমাজের সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি গত বুধবার (৪ঠা নভেম্বর) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামে করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিলের উদ্যোগে করপাড়া গ্রামে ১২০টি সোলার লাইট ও ২৫ হাজার স্কয়ার ফিট পাকা রাস্তার নির্মাণ কাজের উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে করপাড়া গ্রামের উন্নয়নে প্রতিষ্ঠিত হয় করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিল। সংগঠনটি গ্রামের বিভিন্ন সড়কে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ১২০টি অত্যাধুনিক সোলার লাইট ও গ্রামের ভিতরের ৩টি সড়কে প্রায় ২৫ হাজার স্কয়ার ফিটের পাকা রাস্তা নির্মাণের এক মহতি উদ্যোগ গ্রহন করেছেন। যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা।
যুক্তরাজ্য প্রবাসী, প্রবীণ মুরব্বী আলহাজ্ব আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবুল খয়ের আলী, ফরিদ মিয়া, মোহাম্মদ আলী ফারহান, হযরত ওমর-ফারুক (রা.) একাডেমির প্রধান শিক্ষক মরতুজ আলী, বিশ^নাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিলের স্টিয়ারিং কমিটির সদস্য মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ নাজমুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন আশিকুর রহমান। এছাড়া অনুষ্ঠানে যুবসমাজ ও গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আব্দুল গণি, আজমন্দর আলী, হাজী মছদ্দর আলী, সিরাজুল হক, কয়ছর উদ্দিন, ফখর উদ্দিন, ফজর উদ্দিন সাগর, বদরুল আমিন, আব্দুল জব্বার, ফয়জুল হক, আশিক মিয়া, লিলু মিয়া, শামীম মিয়া, হাসান মিয়া, খালিক মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন করপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল ওয়াকে এবং কাউন্সিলর আব্দুল মালিকের সৌজন্যে নৈশভোজ সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম