1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন - sylhetersangram
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:৩৯|
Title :
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করতে চান ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই অধ্যাপক মাহফুজা হান্নান। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রত্যাহারের দাবি শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেসর উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত ভবানীপুর ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও উন্নত করার প্রত্যয় সিদ্দিকুর রহমানের চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ মধুখালীতে এইচ এসসিতে একটি প্রতিষ্ঠান শতভাগ ফেলে হ্যট্রিক

শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬,
  • 26 Time View

 

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সারাদেশের ৬৪ জেলায় একযোগে উদ্বোধন করা হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ১০টি ইভেন্টে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি সারাদেশে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। একই সঙ্গে শান্তিগঞ্জ উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)-এর প্রতিযোগিতারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, আখতারুজ্জামান বাবুল, যুগ্ম আহ্বায়ক ও নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা কমিটির সদস্যসচিব আবুল কাসেম নাইম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আকিকুর রহমান আকিক, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, মোজাহিদ উদ্দিন ও গোলাম রব্বানী।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সরাফত আলী, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কিবরিয়া মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম ভূঁইয়া, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মানিক লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুধা রঞ্জন মজুমদার, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাইকুল ইসলাম, বিএনপি নেতা হুসাইন আহমদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য লিটন মিয়া, উপজেলা যুবদল নেতা সৈয়দ আলম, শ্যামল চৌধুরী ও হুমায়ুন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল করিম মাছুম এবং জেলা প্রজন্ম দলের সভাপতি জাহিদুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম