1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - sylhetersangram
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:৩৯|
Title :
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করতে চান ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই অধ্যাপক মাহফুজা হান্নান। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রত্যাহারের দাবি শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেসর উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত ভবানীপুর ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও উন্নত করার প্রত্যয় সিদ্দিকুর রহমানের চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ মধুখালীতে এইচ এসসিতে একটি প্রতিষ্ঠান শতভাগ ফেলে হ্যট্রিক

আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬,
  • 35 Time View

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এডহক কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী জিল্লুর রহমান দিদারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব ইয়াছিন আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম।
সভায় বক্তব্য রাখেন মোঃ হামিদুল্লাহ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোনায়েম খান, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে জিল্লুর রহমান দিদার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, লেখাপড়ায় মনোযোগ এবং শিক্ষকদের আন্তরিক পাঠদানের ওপর গুরুত্ব দিতে হবে। আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার মান আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শৃঙ্খলা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তিনি।

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন, নিয়মিত পাঠদান, সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় নতুন এডহক কমিটির সদস্যরা বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রায় আন্তরিকভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম