1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রত্যাহারের দাবি - sylhetersangram
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:৪১|
Title :
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করতে চান ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই অধ্যাপক মাহফুজা হান্নান। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রত্যাহারের দাবি শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেসর উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত ভবানীপুর ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও উন্নত করার প্রত্যয় সিদ্দিকুর রহমানের চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ মধুখালীতে এইচ এসসিতে একটি প্রতিষ্ঠান শতভাগ ফেলে হ্যট্রিক

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রত্যাহারের দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬,
  • 28 Time View

 

রাজন আবেদীন রাজু, মৌলভীবাজার প্রতিনিধি:

সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। কর্মসূচি থেকে সাংবাদিক এহসান বিন মুজাহির (এহসানুল হক)সহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুবেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দৈনিক দেশ রূপান্তরের মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আবুজার বাবলা ও কাওছার ইকবাল, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদসহ স্থানীয় সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন, দুর্নীতি, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের ও হয়রানির অভিযোগ স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। এ ধরনের পরিস্থিতি গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারকে প্রশ্নের মুখে ফেলে।

তারা আরও বলেন, কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে তা প্রচলিত আইন ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। তবে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো ধরনের ভয়ভীতি বা চাপ সৃষ্টি না হয়, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে সাংবাদিক এহসানুল হকসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে মামলার পেছনে উত্থাপিত অভিযোগ এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে স্বচ্ছ ও আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম