1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ইনাতআলিপুর, মির্জানগর ও মানিকপুর (ইমিমা) হাইস্কুল প্রতিষ্ঠার ঐতিহাসিক সাধারণ সভা সম্পন্ন - sylhetersangram
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সন্ধ্যা ৬:৩৬|
Title :
সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

ইনাতআলিপুর, মির্জানগর ও মানিকপুর (ইমিমা) হাইস্কুল প্রতিষ্ঠার ঐতিহাসিক সাধারণ সভা সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২৯, ২০২৬,
  • 75 Time View

এনাম উদ্দিন সামী সিলেট জেলা প্রতিনিধি

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইনাতআলিপুর, মির্জানগর ও মানিকপুর—এই তিন গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ২৮ আগস্ট ২০২৬ ইংরেজি তারিখে মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট মুরব্বি জনাব ছদরুল আলম সাহেবের সভাপতিত্বে এবং জনাব অলিউর রহমান অলি ও দুলাল আহমদ-এর যৌথ পরিচালনায় সভায় এলাকার মুরব্বিয়ান, যুবসমাজ ও ছাত্রসমাজের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:

১. নামকরণ: সর্বসম্মতিক্রমে নবপ্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের নাম “ইনাত আলিপুর, মির্জানগর ও মানিকপুর (ইমিমা) হাইস্কুল” নির্ধারণ করা হয়।

২. স্থান নির্ধারণ: বিদ্যালয় স্থাপনের জন্য ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফজলু মিয়া সাহেবের ভরাটকৃত ভূমি নির্দিষ্ট করা হয়।

৩. যাতায়াত রাস্তা: মির্জানগর ও মানিকপুরের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য মির্জানগর গ্রামের মূল রাস্তা হতে স্কুল পর্যন্ত রাস্তা নির্ধারণ করা হয়। এই রাস্তায় যারা জমি দান করবেন, তারা ভূমিদাতা হিসেবে গণ্য হবেন।

৪. জমি ক্রয় ও আর্থিক অনুদান: সভায় আব্দুল বাছিত বাবুল সাহেব ৩০ শতাংশ জমি কিনে দেওয়ার ব্যবস্থা করার ঘোষণা দেন। এছাড়া সায়েদুর রহমান দুদু সাহেব ৬০ শতাংশ জমির ব্যবস্থা করার পাশাপাশি স্কুল ভবন সরকারি মঞ্জুরি এবং মাটি ভরাটের কাজ, এমপিওভুক্তি হওয়ার আগ পর্যন্ত শিক্ষকদের বেতন ও অন্যান্য খরচ চালিয়ে যাওয়ার ঐতিহাসিক ঘোষণা দেন। তাঁর এই মহতী ঘোষণাকে সভার উপস্থিত সবাই ধন্যবাদের সহিত সাদরে গ্রহণ করেন।

সভায় এলাকার শিক্ষার প্রসারে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন—জনাব সায়েদুর রহমান দুদু , আব্দুল বাছিত বাবুল, সানর মিয়া, হীরা মিয়া মেম্বার, মাওলানা খছরুজ্জামান, এডভোকেট ছালেহ আহমদ, আলহাজ্ব নূরউদ্দিন, ইরা মিয়া, দেলওয়ার হুসেন, শরীফ উদ্দিন, কারী হুসাইন আহমদ প্রমুখ।

সভা শেষে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং প্রস্তাবিত বিদ্যালয়টির সার্বিক সাফল্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা খছরুজ্জামান সাহেব। মোনাজাতের মাধ্যমেই সভার সফল সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম