1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ক্যাম্পাসে হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে ছাতকে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৯:৩১|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

ক্যাম্পাসে হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে ছাতকে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬,
  • 122 Time View

রুয়েব আহমেদ,, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ক্যাম্পাস ও অফিস ভাঙচুর এবং দোকানপাটে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা শাখা। আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় গোবিন্দগঞ্জ বাজারে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান চলাকালীন শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা, অফিস ভাঙচুর এবং স্থানীয় কিছু দোকানপাটে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ছাতক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় শিবির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “বর্তমান সময়ে छात्रদলও ছাত্রলীগের পুরোনো ও সহিংস পথেই হাঁটছে।” ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্রদলকে অবিলম্বে এই সহিংস পথ থেকে ফিরে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।

একই সাথে সমাবেশে উপস্থিত অতিথিরা গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম