1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
গুনে গুনে ঘুষের টাকা নিচ্ছেন চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া, ভিডিও ভাইরাল - sylhetersangram
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:২৪|
Title :
রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান সুনামগঞ্জে ৫৪ পিস ইয়াবাসহ যুবক আটক। ছাতকের কৃতি সন্তান আব্দুল মুমিন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে  দিরাইয়ে ৩শ কেজি সরকারি বই পাচারের চেষ্টা: হাতেনাতে আটক দপ্তরী

গুনে গুনে ঘুষের টাকা নিচ্ছেন চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 249 Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অফিসের পুরাতন ভবনে নিজের টেবিলে বসে সরাসরি ঘুষের টাকা গ্রহণের দৃশ্য ভিডিওতে ধরা পড়ে, যেখানে তাকে গুণে গুণে টাকা নিতে দেখা যায়।

ভিডিওতে ঘুষদাতাকে বলতে শোনা যায়, “এক্সেন স্যার বলছে আমার নাম করে যদি কেউ এক টাকাও চাই, দেবেন না।” উত্তরে উজ্জ্বল বড়ুয়া বলেন, “আবার গিয়ে বলেন দাদা এই কথা বলছে, দেখবেন তখন না বলবে না।” এরপর ভিডিওতে টাকা লেনদেনের চিত্রও স্পষ্টভাবে উঠে আসে।

তদন্তে জানা গেছে, উজ্জ্বল বড়ুয়া ২০১৭ সালে সরকারি চাকরিতে যোগদানের সময় আর্থিকভাবে খুব একটা স্বচ্ছল ছিলেন না। তবে বর্তমানে তিনি বিলাসবহুল দ্বিতল বাড়ির মালিক, তার নামে ও বেনামে রয়েছে তিনটি ট্রাক, একটি সিএনজি, দুটি দোকানসহ বিপুল সম্পদ।

কর্মস্থলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, উজ্জ্বল বড়ুয়া এর আগে কক্সবাজার জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত ছিলেন। সেখানেও আওয়ামী লীগের পদ ও প্রভাব ব্যবহার করে দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়েন। তিনি কক্সবাজার জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জনস্বাস্থ্য অধিদপ্তরের স্থানীয় ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

সেসময় কক্সবাজারের তৎকালীন নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান প্রধান প্রকৌশলীর কাছে লিখিতভাবে উজ্জ্বল বড়ুয়ার দুর্নীতির নানা অভিযোগ জানান। অভিযোগে বলা হয়, তিনি ঠিকাদারি প্রকল্পে নিজস্ব লোক বসিয়ে কাজ ভাগিয়ে নিতেন, উন্নয়নমূলক কাজে ব্যবহৃত উপকরণের ল্যাব টেস্টে অতিরিক্ত টাকা দাবি করতেন এবং নির্মাণ সামগ্রীর জোগানদাতা হিসেবেও কাজ করতেন, যা এক সরকারি কর্মকর্তার জন্য সম্পূর্ণ অনৈতিক।

অভিযোগ রয়েছে, উজ্জ্বল বড়ুয়া আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দিনের ঘনিষ্ঠ। এই প্রভাব কাজে লাগিয়ে তিনি অফিস সহায়ক থেকে ক্যাশিয়ার পদে দ্রুত পদোন্নতি পান।

এই বিষয়ে জানতে চাইলে উজ্জ্বল বড়ুয়া সাংবাদিকদের বলেন, “ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের কোনো অভিযোগ আছে? আমি এই বিষয়ে মন্তব্য করতে ইচ্ছুক নই। মিডিয়ায় কথা বলতে আমাদের নিষেধ আছে।”

চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, “মিডিয়ায় কথা বলার আগে আমাদের অনুমতি নিতে হয়। তাই এভাবে মন্তব্য করা সম্ভব নয়।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত করে উজ্জ্বল বড়ুয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম