1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবকদের উদ্যোগে ‘বৈশাখী মেলা’র শুভ উদ্বোধন।  - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:৩৫|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবকদের উদ্যোগে ‘বৈশাখী মেলা’র শুভ উদ্বোধন। 

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১২, ২০২৬,
  • 241 Time View

নিজস্ব প্রতিবেদক, দিরাই:

 

বাঙালির চিরায়ত ঐতিহ্য ও পহেলা বৈশাখকে বরণ করে নিতে সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় যুবকদের উদ্যোগে শুরু হয়েছে আনন্দঘন ‘বৈশাখী মেলা’। রোববার (১২ এপ্রিল) দুপুরে দিরাই পৌর শহরের আজমল কনভেনশন হলে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

 

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের অহংকার। নতুন প্রজন্মের মাঝে এই সংস্কৃতিকে ছড়িয়ে দিতে ও ধারণ করতে দিরাইয়ের যুবসমাজের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন আমাদের সামাজিক ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, গোলাপ মিয়া এবং পৌর বিএনপি যুগ্ন আহ্বায়ক, ফারুক সর্দার। এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জুনায়েদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মেলা আয়োজক কমিটির সদস্যরা জানান, আধুনিকতার ভিড়ে নতুন প্রজন্ম যেন নিজেদের শেকড় ও সংস্কৃতিকে ভুলে না যায়, সেই লক্ষ্যেই এই মেলার আয়োজন। আজমল কনভেনশন হলে আয়োজিত এই মেলায় স্থানীয় কারুপণ্য, কুটির শিল্প এবং ঐতিহ্যবাহী বিভিন্ন পসরার স্টল সাজানো হয়েছে।

 

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দিরাইয়ে যুবকদের এমন সুশৃঙ্খল ও উৎসবমুখর আয়োজন পুরো এলাকায় বৈশাখী আমেজ ছড়িয়ে দিয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই মেলা চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম