1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাই সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা দুবাই প্রবাসী আব্দুর রশিদ কে সম্মাননা স্মারক প্রদান - sylhetersangram
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:১৩|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

দিরাই সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা দুবাই প্রবাসী আব্দুর রশিদ কে সম্মাননা স্মারক প্রদান

পাবেল হাসান
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫,
  • 223 Time View

সিলেটের সংগ্রাম ডেস্ক :

দিরাই সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা দুবাই প্রবাসী আব্দুর রশিদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর ) সন্ধায় দিরাই সাংবাদিক ইউনিয়নের অফিসে সংবর্ধনা দেওয়া হয়।

দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ বদরুজ্জামান বদরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাবেল হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরব আমিরাত (দুবাই) প্রবাসী দিরাই সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুর রশিদ।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড মোজাম্মেল হোসেন, সাংবাদিক নাঈম তালুকদার , মো. রুহেল মিয়া, ও সংগঠনের সদস্যবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরান প্রবাসী শাহিন তালুকদার ।

আরো উপস্হিত ছিলেন কামরুল হাসান, নাহিদ হাসান, মিজান সহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, প্রবাসীরা দেশের সম্পদ।

দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে। এ জন্য বক্তরা প্রবাসীদের ধন্যবাদ ও অভিনন্দ জানান।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অতিথি আব্দুর রশিদ বলেন, জন্মভূমি, নাড়ির টান কখনো ভুলা যায় না। আজ আমরা গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। দেশের উন্নয়নে সংগঠনের যেকোনো সামাজিক কর্মকাণ্ডে কাজ করে যাবো।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম