1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
পাঁচবিবি পৌরসভার ১৬ পূজামণ্ডপে মেয়র প্রার্থী জনির আর্থিক সহায়তা - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:২৬|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

পাঁচবিবি পৌরসভার ১৬ পূজামণ্ডপে মেয়র প্রার্থী জনির আর্থিক সহায়তা

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২১, ২০২৬,
  • 39 Time View

‎রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ নাজমুল ইসলাম জনি। তিনি জয়পুরহাট জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)।
‎মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর রেলগেট এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তিনি পূজামণ্ডপ পরিদর্শন শুরু করেন। পরে পর্যায়ক্রমে ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন করে মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
‎এ সময় অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।’
‎তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে সবার সমর্থন ও আশীর্বাদ কামনা করেন। পাশাপাশি দলীয় মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
‎এ সময় উপস্থিত ছিলেন তাঁর ছোট ভাই অ্যাডভোকেট নাছিবুল ইসলাম ছনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক আলিফ ও আকরাম, যুবনেতা আবদুর রহমান, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক আলিম, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাহিদ হোসেন বাবুসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম