1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ফরিদপুরে পাসপোর্ট করতে এসে তিন রোহিঙ্গাসহ স্থানীয় দুই দালাল আটক - sylhetersangram
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:২৩|
Title :
রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান সুনামগঞ্জে ৫৪ পিস ইয়াবাসহ যুবক আটক। ছাতকের কৃতি সন্তান আব্দুল মুমিন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে  দিরাইয়ে ৩শ কেজি সরকারি বই পাচারের চেষ্টা: হাতেনাতে আটক দপ্তরী

ফরিদপুরে পাসপোর্ট করতে এসে তিন রোহিঙ্গাসহ স্থানীয় দুই দালাল আটক

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 215 Time View

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরে পাসপোর্ট করতে এসে
তিন জন রোহিঙ্গাসহ স্থানীয় দুই দালাল আটক হয়েছেন।

(১৩ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে ফরিদপুর শহরের কমলাপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা সদস্য হলেন, কক্সবাজার সদর উপজেলার মারিগোলা গ্রামের আব্দুস সোবাহান (৭৫) তার স্ত্রী হাসিনা বেগম (৪৫) ও তাদের জামাতা মোঃ তৈয়ব (৩০)।

এছাড়াও ফরিদপুর শহরের কমলাপুর এলাকার স্থানীয় দুই দালালকে আটক করা হয়। এদের একজন ওই মহল্লার চাঁনমারি এলাকার সিয়াম আহমেদ (২৭) এবং অপরজন বটতলা এলাকার রাশেদ খান (৩০)।

স্থাবীয় সূত্রে জানা যায়, সোবাহান ও হাসিনার পাসপোর্ট করে দেওয়ার জন্য ওই দুই দালাল চুক্তিবদ্ধ হয়। এর আগে তাদের খরচ বাবদ ১৫ হাজার টাকা দেয় আব্দুস সোবাহান। রবিবার ফরিদপুরে এসে বাকি ১৫ হাজার টাকা দেন। কিন্তু দুই দালাল তাদের পাসপোর্ট করার প্রক্রিয়া শুরু না দিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা শুরু করেন। রোহিঙ্গা সদস্যরা এর প্রতিবাদ জানালে দুই দালাল এক পর্যায়ে জামাতা মোঃ তৈয়বকে মারপিট শুরু করে। পরে তৈয়ব দৌড়ে পাসপোর্ট অফিসে ঢুকে আনসার সদস্যদের সাহায্য চান।

ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, রোহিঙ্গা হলেও তারা দীর্ঘদিন আগে বাংলাদেশে এসেছেন। দালালদের মাধ্যমে পাসপোর্ট করতে এসে প্রতারণার শিকার হন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম