1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মানুষের কল্যাণে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল জলিল - sylhetersangram
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:৪৭|
Title :
মানুষের কল্যাণে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল জলিল দিরাই প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা  দিরাইয়ে ৮ আগস্ট বিএনপির গণসমাবেশ ও বিজয় র‍্যালি সফল করার আহ্বান আলী আকবর চৌধুরীর কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী আওয়ামিলীগ আমাদের শত্রু নয় মিত্র এমপি নাছির চৌধুরী শিক্ষা অনুরাগী নুরুল ইসলাম ও আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ দৈনিক সিলেট, এর বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ, হিসেবে নিয়োগ পেলেন দিরাইয়ের সাংবাদিক বদরুল শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মানুষের কল্যাণে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল জলিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ৭, ২০২৬,
  • 25 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি |

 

আসন্ন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন পঞ্চগ্রাম ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পঞ্চগ্রাম মাদক ও জুয়া নির্মূল আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো: আব্দুল জলিল।

 

এলাকায় দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে নেতৃত্ব দিয়ে আসা এই তরুণ ও সমাজসেবী নেতা এবার জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের সেবা করতে চান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মো: আব্দুল জলিল দীর্ঘদিন ধরে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তরুণ সমাজকে সুপথে রাখা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। তার এই সমাজসেবামূলক কর্মকাণ্ড এলাকায় ব্যাপক প্রশংসিত ও সমাদৃত হয়েছে।

 

নিজের প্রার্থিতা ও পরিকল্পনার কথা জানিয়ে মো: আব্দুল জলিল বলেন:

 

“আমি দীর্ঘদিন ধরে এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষকে সাথে নিয়ে সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছি। শান্তিগঞ্জ উপজেলাকে মাদক, জুয়া ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ ও শান্তিময় মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের দোয়ায় ও সমর্থনে আমি যদি জয়ী হতে পারি, তবে অবহেলিত মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।”

 

তার এই প্রার্থিতার খবরে পঞ্চগ্রামসহ পুরো শান্তিগঞ্জ উপজেলার তরুণ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রবীণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, আব্দুল জলিলের মতো একজন সৎ, প্রতিবাদী ও সমাজসেবী তরুণ নেতৃত্বের আসনে আসলে এলাকার উন্নয়ন তরান্বিত হবে।

 

বর্তমানে তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে সাধারণ মানুষের সাথে মতবিনিময়, কুশল বিনিময় এবং সমর্থন কামনায় সার্বক্ষণিক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম