1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মার্কেটের রাস্তা নির্মাণ-জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের - sylhetersangram
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:৫৭|
Title :
আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী আওয়ামিলীগ আমাদের শত্রু নয় মিত্র এমপি নাছির চৌধুরী শিক্ষা অনুরাগী নুরুল ইসলাম ও আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ দৈনিক সিলেট, এর বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ, হিসেবে নিয়োগ পেলেন দিরাইয়ের সাংবাদিক বদরুল শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত দিরাইয়ে সীমান্তিক এনজিওর উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত

শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মার্কেটের রাস্তা নির্মাণ-জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১, ২০২৬,
  • 314 Time View

শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মার্কেটের রাস্তা নির্মাণ-জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের

 

রুয়েব আহমেদ,, শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক মহা-সড়কের পূর্ব পার্শ্বে সড়ক পথে যাত্রী ও ছাত্র-ছাত্রীদের বসার জন্যঅনেক একমাত্র আশ্রয়স্থল যাত্রী ছাউনি ভেঙ্গে ব্যক্তিগত মার্কেটের রাস্তা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। বিগত ৩১ মার্চ দক্ষিণ গাজীনগর গ্রামের মো: সুলেমান মিয়ার ছেলে আঙ্গুর মিয়ার পক্ষে একই গ্রামের তৈয়ব আলীর ছেলে আতাউর রহমান সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে।

 

 

অভিযোগ সূত্রে জানা যায়, গাজীনগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বর্তমান পাথারিয়া বাজারের বাসিন্দা ও এলাকার প্রভাবশালী আব্দুল মমিন, পাথারিয়া বাজারে তাহার বাড়ীর সামনে বড় মার্কেট নির্মাণ করে পাথারিয়া বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক মহা-সড়কের পূর্ব পার্শ্বে জেলা প্রশাসন কর্তৃক নির্মিত এলাকার সাধারণ পথচারী ও ছাত্র-ছাত্রীদের বসার জন্য একমাত্র আশ্রয়স্থল যাত্রী ছাউনি বিগত ১৫ ডিসেম্ভর ২০২৫ ইং থেকে পর্যায়ক্রমে ভেঙ্গে তাহার ব্যক্তিগত মার্কেটের রাস্তা নির্মাণ করেন। এতে পাথারিয়া বাজারের অনেকেই বাধা আপত্তি দিলেও কোন তোয়াক্কা না করে ছাউনি ভেঙ্গে স্থায়ীভাবে পাকা রাস্তা নির্মাণ করেছেন আব্দুল মমিন। ফলে ঝড় বৃষ্টির সময় আশ্রয় নেয়া এবং গাড়ীতে উঠার জন্য অপেক্ষমান যাত্রী ও ছাত্র-ছাত্রীদের বসার স্থানটি নিঃশ্বেষ হয়ে যায় ফলে রোদ বৃষ্টি ও বাদলের দিনে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদেরকে চরম দূর্ভোগ পোহাতে হয় । অভিযোগে আরও উল্লেখ করা হয় প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শন ক্রমে বর্ণিত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উক্ত যাত্রী ছাউনিটি পুনঃনির্মানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবী জানানো হয়।

অভিযোগের বিষয়ে আব্দুল মমিন এর মোবাইল ফোনে বারবার ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

 

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে যাত্রী ছাউনি ভাংচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম