1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শান্তিগঞ্জে জয়কলস ইউনিয়নে এডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৯:৩১|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

শান্তিগঞ্জে জয়কলস ইউনিয়নে এডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬,
  • 77 Time View

শান্তিগঞ্জ প্রতিনিধি::

‘মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার—যত্রতত্র ময়লা ফেলা বর্জন, পরিষ্কার-পরিচ্ছন্ন ইউনিয়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে এডিস মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জয়কলস ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ইউনিয়নের বিভিন্ন স্থানে এডিস মশার বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, জয়কলস ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা অতি রঞ্জন সরকার এবং উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা চৌধুরী।

 

এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আক্তার, চম্পা রানী রায়, তাসলিমা খানম, সুরঞ্জিত চক্রবর্তী, ইউনিয়নের ৭ নম্বর ইউপি সদস্য জহির উদ্দিন, গ্রাম পুলিশ সাবাজ মিয়া ও শানুর আলীসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম