1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  - sylhetersangram
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| ভোর ৫:৫৫|
Title :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

শাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬,
  • 121 Time View

শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 

 

শাবিপ্রবি প্রতিনিধি

 

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আঞ্চলিক সংগঠন ‘এসোসিয়েশন অব চাঁদপুর, সাস্ট’-এর বাৎসরিক আয়োজন ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ২০২৬’ একযোগে অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন এ-এর গ্যালারি কক্ষে এ আয়োজনের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থাপনা করেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. নাবিল খান। অনুষ্ঠান শুরু হয় পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরান হতে সুরা তেলাওয়াত এবং শ্রীমদ্ভগবতগীতা হতে শ্লোকপাঠের মধ্য দিয়ে।

 

এরপর শুরুতেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই জন নবীন শিক্ষার্থী পেট্রোলিয়াম ও মাইনিং প্রকৌশল বিভাগের রওজাতুন রুম্মান এবং সফ্‌টওয়্যার প্রকৌশল বিভাগের মো. ওয়াসিফ পাটওয়ারীর প্রীতিবক্তব্যের পর, নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ধারাবাহিকভাবে শুভেচ্ছাবক্তব্য প্রদান করেন সংগঠনের ৮ম কার্যনির্বাহী কমিটির কার্যনির্বাহী সদস্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের মুহাম্মাদ ইফতেখারুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ওয়াসীমুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক ২০২২-২৩ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের তাহসিন অর্নব এবং বর্তমান সাধারণ সম্পাদক ২০২১-২২ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আলী আশরাফ তানভীর।

 

পরবর্তীতে একই ধারাবাহিকতায় শুভেচ্ছাবক্তব্য প্রদান করেন সংগঠনের ৭ম কার্যনির্বাহী কমিটির প্রাক্তন সভাপতি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিল্প ও উৎপাদন বিভাগের শাফী আব্দুল্লাহ এবং প্রাক্তন সাধারণ সম্পাদক ২০২১-২২ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের মো. মেহেরাব হোসেন রাশেদ।

 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– সংগঠনের প্রধান উপদেষ্টা ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মূল্যবান শিক্ষা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদেরকে নৈতিকতা অনুসরণ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– সংগঠনের উপদেষ্টা ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. রোকসানা বেগম, সংগঠনের উপদেষ্টা ও যন্ত্রপ্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সিয়ামুল বাশার (বাঁধন) এবং সংগঠনের উপদেষ্টা ও ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাহিন উদ্দীন। তাঁরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান ও সাবেক শিক্ষার্থী সদস্যরা এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত ও আমন্ত্রিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

 

তারপর অনুষ্ঠানের এ পর্যায়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে চাঁদপুর থেকে আগত নবীন শিক্ষার্থীদের স্মৃতিস্মারক দিয়ে বরণ করে নেওয়ার পর, এই আয়োজনে আমন্ত্রিত পূর্ববর্তী ৭ম কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম উইং মেম্বারদের বিদায়কে স্মরণীয় করে রাখতে তাঁদেরকে সংবর্ধনাস্মারক প্রদান করা হয়। ৭ম কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম উইং মেম্বারদের মধ্যে সংবর্ধনাস্মারক গ্রহণ করেন শিল্প ও উৎপাদন বিভাগের শাফী আব্দুল্লাহ ও মো. জুবাইর চৌধুরী, রসায়ন বিভাগের মো. মেহেরাব হোসেন রাশেদ, ইশরাত জাহান মীম ও মোহাম্মদ শরীফ উল্লাহ, পেট্রোলিয়াম ও মাইনিং প্রকৌশল বিভাগের মুহাম্মদ ছাকিয়ে কাউসার, লোকপ্রশাসন বিভাগের রেদোয়ানুল করিম এবং সফ্‌টওয়্যার প্রকৌশল বিভাগের আল ফাহাদ। তারা সকলেই শাবিপ্রবির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের ৮ম কার্যনির্বাহী কমিটির বর্তমান সভাপতি ২০২১-২২ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের জাকারিয়া তালুকদার অমিয় নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছাবক্তব্য প্রদান করে শুভকামনা জানিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম