1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা - sylhetersangram
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ২:৪৯|
Title :
দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয়

দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

শাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬,
  • 80 Time View

দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

 

শাবিপ্রবি প্রতিনিধি

 

সিলেটের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী দিপাঞ্জন ঘোষ প্রিয়মের (২০) মৃত্যুর ঘটনায় তার আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা করেছে শাবিপ্রবির সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সংগঠনটির পক্ষ থেকে এ গীতা পাঠ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা অংশ নিয়ে দিপাঞ্জনের আত্মার শান্তি কামনা করেন।

 

দিপাঞ্জন ঘোষ প্রিয়ম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরের চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে তার মৃত্যু হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলিউল আজম সরকার, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ও বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম