1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিরাই রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন - sylhetersangram
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ২:৪৬|
Title :
রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান সুনামগঞ্জে ৫৪ পিস ইয়াবাসহ যুবক আটক। ছাতকের কৃতি সন্তান আব্দুল মুমিন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে  দিরাইয়ে ৩শ কেজি সরকারি বই পাচারের চেষ্টা: হাতেনাতে আটক দপ্তরী

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিরাই রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

RUBEL AHMED
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 577 Time View

পাবেল হাসান দিরাই থেকে :

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে দিরাই রিপোর্টার্স ইউনিটি। শনিবার (৯ আগষ্ট) দুপুর দুই ঘটিকায় দিরাই থানা পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ গোলাম জিলানীর পরিচালনায়, বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাবের সাবেক, সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন,দিরাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ -সম্পাদক মাইদুল ইসলাম সোহাগ, দৈনিক অধিকরণ প্রতিনিধি শাহজাহান মাহমুদ হেলাল,সাংবাদিক নেতা শাহজাহান সিরাজ,সাংবাদিক রুকুনুজ্জামান জহুরী, দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি রায়হান,দেশবার্তা নিউজ পত্রিকার প্রতিনিধি এহিয়া আহমেদ লিটন, জনকণ্ঠ প্রতিনিধি আয়ুমান মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ প্রতিনিধি সোহাগ মিয়া,আধুনিক কাগজ প্রতিনিধি দূর্জয় রায় প্রমুখ।

এসময় দিরাইয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যান্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। আমরা এ হত্যাকান্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বক্তারা নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে ক্ষতিপূরণ ও পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম