1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জে ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’ জেলা কমিটি গঠন - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৯:৩৩|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

সুনামগঞ্জে ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’ জেলা কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫,
  • 724 Time View

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটি পুনঃগঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় নুরুল হক আফিন্দীকে সভাপতি ও ফজলুল করিম সাইদকে সাধারণ সম্পাদক এবং মোঃ ওবায়দুল হক মিলন কে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

সভায় জেলা সুজনের সিনিয়র সহসভাপতি আলী হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার বর্মন।

বিশেষ অতিথি ছিলেন বিকশিত নারী নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়কারী শাহীনা আক্তার, সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি সুখেন্দু সেন এবং শাহীনা চৌধুরী রুবি।

সভায় প্রধান অতিথি দিলিপ কুমার বর্মন বলেন, “সুশাসনের জন্য নাগরিক (সুজন) হচ্ছে সচেতন নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি নাগরিক সংগঠন। ২০০২ সালের ১২ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নাগরিক অধিকার, গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “একজন নাগরিকের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলা এবং সেবা প্রদানকারীদের জবাবদিহিতা নিশ্চিত করাই সুজনের মূল লক্ষ্য।”
দিলিপ কুমার বর্মন বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে বলেন, “দেশের নির্বাচনী ব্যবস্থায় প্রায়ই দ্বন্দ্ব সৃষ্টি হয়। আমরা এমন একটি স্থায়ী সমাধানের পথে কাজ করছি, যেখানে সরকারি ও বিরোধী দল উভয়ই গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে থেকে নির্বাচনে অংশ নিতে পারে।”
সভায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সুজনের উপদেষ্টা ও মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, কাজী নুরুল আজিজ, আইন সম্পাদক এডভোকেট হেলেনা আক্তার, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, জামালগঞ্জ উপজেলা সভাপতি লুৎফুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সাইদ প্রমুখ। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম