
সুনামগঞ্জ পৌর শহরে (৩জুলাই) বৃহস্পতিবার জেলা প্রশাসন সুনামগঞ্জ ও বিএসটিআই সিলেটের সমন্বয়ে মেবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এই অভিযানে শহরের বিভিন্ন বেকরী ফাস্ট ফুড মিষ্টির দোকান কসমেটিক দোকান সহ অভিযান চালানো হয়।
অভিযানিক দলটি শহরের ডিএস রোডে মাছুম ট্রেডার্সে প্রবেশ করলে। সিএম সনদ গ্রহণ ব্যাতীত ব্রেড,বিস্কুট উৎপাদন ও বিক্রির অপরাধে, বিএসটিআই আইন অনুসারে। মাছুম ট্রেডার্স কে ২৫০০০ হাজার ও টাকা, এবং ব্রেড পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ নিট ওজন, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ্য না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
এদিকে সুনামগঞ্জ শহরে ডিএস রোডেে নাম করা মিষ্টির দোকান আনোয়ার মিষ্টির ঘরে অভিযান। চালানো হয়। প্রতিষ্ঠানটি ফার্মেন্টেড মিল্ক পণ্যের মোড়কে উৎপাদনের।তারিখ, নিট ওজন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি উল্লেখ না থাকায়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টটি নেতৃত্ব দেন জনাব মেহেদী হাসান হৃদয়, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, সুনামগঞ্জ। বিএসটিআই এর সিলেট কর্মকর্তা জনাব আল আমিন, ফিল্ড অফিসার (সিএম)এবং জনাব অমিত হাসান, পরিদর্শক, (মেট্রোলজি)প্রসিকিউটিং,অফিসার হিসেবে অংশ করেন এবং জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।