1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ফতুল্লার লামাপাড়ায় চাঁদা না পেয়ে বাড়িঘরে হামলা, ভুক্তভোগীদের পাশে এনসিপি - sylhetersangram
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:২৮|
Title :
শিক্ষা অনুরাগী নুরুল ইসলাম ও আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ দৈনিক সিলেট, এর বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ, হিসেবে নিয়োগ পেলেন দিরাইয়ের সাংবাদিক বদরুল শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত দিরাইয়ে সীমান্তিক এনজিওর উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

ফতুল্লার লামাপাড়ায় চাঁদা না পেয়ে বাড়িঘরে হামলা, ভুক্তভোগীদের পাশে এনসিপি

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ২৩, ২০২৬,
  • 147 Time View

ফতুল্লার লামাপাড়ায় চাঁদা না পেয়ে বাড়িঘরে হামলা, ভুক্তভোগীদের পাশে এনসিপ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:রাকিব হোসাইন রিদয়

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার লামাপাড়া এলাকায় চাঁদার টাকা না পেয়ে এক পরিবারের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ২০ মার্চ সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একটি রাজনৈতিক দলের নামধারী সন্ত্রাসীরা তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মধ্যযুগীয় কায়দায় বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে।

ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন-এর সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পুরো বিষয়টি অবগত করেন।

বিষয়টি জানার পর সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

এদিকে ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছে এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) নেতাকর্মীরা। তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয়রা জানান, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম