1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাই পৌর শহরে সড়কের মাঝেই দুই বৈদ্যুতিক খুঁটি: রোগী ও পথচারীদের চরম ভোগান্তি - sylhetersangram
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৬:২৯|
Title :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

দিরাই পৌর শহরে সড়কের মাঝেই দুই বৈদ্যুতিক খুঁটি: রোগী ও পথচারীদের চরম ভোগান্তি

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ৭, ২০২৬,
  • 188 Time View

​পাবেল হাসান দিরাই, (সুনামগঞ্জ)

 

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের হাসপাতাল রোডের কুসুমবাগ এলাকায় সড়কের চলাচলযোগ্য অংশে স্থাপিত দুটি বিদ্যুতের খুঁটির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এই সড়কে খুঁটি দুটির অবস্থানের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে এবং যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় রাস্তাটি সরু হলেও বর্তমানে এটি দিরাই সরকারি হাসপাতালসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যাতায়াতের অন্যতম প্রধান সড়কে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত রোগী, স্বজন ও সাধারণ মানুষ এই পথ ব্যবহার করেন। কিন্তু সড়কের মাঝামাঝি অবস্থানে থাকা দুটি বিদ্যুতের খুঁটির কারণে রিকশা, অটোরিকশা, অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, খুঁটি দুটির কারণে যানবাহন সঠিকভাবে মোড় নিতে পারে না। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং ব্যস্ত সময়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। বিশেষ করে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলেও বিঘ্ন ঘটছে, যা জনসাধারণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, “আগে রাস্তাটি ছোট ছিল, কিন্তু এখন এটি একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক। প্রতিদিন অসংখ্য রোগী এই রাস্তা দিয়ে হাসপাতালে যাতায়াত করেন। খুঁটি দুটির কারণে রিকশা বা গাড়ি স্বাভাবিকভাবে চলতে পারে না। প্রায়ই দুর্ঘটনা ঘটে। জনস্বার্থে দ্রুত খুঁটি দুটি অপসারণ করা প্রয়োজন।”

ভুক্তভোগী এলাকাবাসী ও পথচারীরা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই সড়ক থেকে বিদ্যুতের খুঁটি দুটি অপসারণের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বিদ্যুৎ বিভাগ, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম