1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু, এলাকায় শোকের মাতম - sylhetersangram
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৬:৫০|
Title :
শান্তিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ধামাইলের আড়ালে ব্ল্যাকমেইলের অভিযোগ: সিলেটে পিকলু সরকার ও তুষ্টি আটকের দাবি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য আসার সম্ভাবনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ

গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু, এলাকায় শোকের মাতম

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ৬, ২০২৬,
  • 187 Time View

গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু, এলাকায় শোকের মাতম

 

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় শেষ পর্যন্ত তিন স্কুলছাত্রেরই মৃত্যু হয়েছে। নিহতরা সবাই উপজেলার জাফলং আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

 

নিহতরা হলেন- উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)।

 

রবিবার (৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলযোগে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যান। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার সময় তাদের বহনকারী একটি পালসার মোটরসাইকেল দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই গুরুতর আহত হয় তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সাকিব আহমদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রায়হান ও জয়কে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

 

চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত প্রায় ৮টার দিকে সিলেটের নূরজাহান হাসপাতালে রায়হান আহমেদ মারা যায়। এর প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে জয়। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা তিনজনে দাঁড়ায়।

 

একই শ্রেণির তিন সহপাঠীর এমন মর্মান্তিক মৃত্যুতে গোয়াইনঘাটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও নিহতদের বাড়িতে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ। সহপাঠী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে ‘অপূরণীয় ক্ষতি’ বলে অভিহিত করেছেন।

 

জাফলং আমিন মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, তিনজনই প্রাণবন্ত, মেধাবী এবং সবার প্রিয় ছিল। একসঙ্গে পরীক্ষা দিয়ে বেড়াতে গিয়ে তাদের এমন করুণ পরিণতি কেউ মেনে নিতে পারছেন না।

 

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এদিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো রোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম