1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
পূর্বধলায় শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুরের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ - sylhetersangram
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:০১|
Title :
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করতে চান ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই অধ্যাপক মাহফুজা হান্নান। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রত্যাহারের দাবি শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেসর উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত ভবানীপুর ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও উন্নত করার প্রত্যয় সিদ্দিকুর রহমানের চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ মধুখালীতে এইচ এসসিতে একটি প্রতিষ্ঠান শতভাগ ফেলে হ্যট্রিক

পূর্বধলায় শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুরের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ৪, ২০২৬,
  • 24 Time View

 

পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি

সরকারি চাকরিবিধি ও ম্যানেজিং কমিটি গঠনের নীতিমালা ভঙ্গ করে নিজের মূল পেশা আড়াল করার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি হলেন গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান।

খোঁজ নিয়ে জানা গেছে, তিনি পূর্ণকালীন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করলেও (এমপিও ইনডেক্স নম্বর D471884), গোপনে পার্শ্ববর্তী পূর্বধলা উপজেলার বড়ুরিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতির পদে আসীন হয়েছেন।

নিয়ম অনুযায়ী, কোনো এমপিওভুক্ত শিক্ষক বা পূর্ণকালীন চাকরিজীবী অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য হতে পারেন না। এটি সরাসরি আইনের পরিপন্থী এবং স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে।

কিন্তু অভিযোগ রয়েছে, শিক্ষা বোর্ডে সভাপতি পদের জন্য জমা দেওয়া কাগজপত্রে তিনি কৌশলে নিজের পেশা গোপন করেছেন। সেখানে প্রধান শিক্ষক হিসেবে নিজের পরিচয় উল্লেখ না করে, পেশার জায়গায় ‘ব্যবসা’ লিখে অনুমোদন আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় শিক্ষক ও সচেতন মহলের দাবি, একজন দায়িত্বশীল প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ড শুধু অনৈতিকই নয়, এটি শিক্ষকতা পেশার মর্যাদাকেও ক্ষুণ্ন করেছে। এর ফলে শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সুনামও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এছাড়াও তার বিরুদ্ধে আরও একটি অভিযোগ পাওয়া গেছে। বড়ুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর, নিয়ম অনুযায়ী সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব না দিয়ে, নিজের পছন্দের একজন জুনিয়র শিক্ষককে ওই দায়িত্ব পাইয়ে দিয়েছেন তিনি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা এই প্রতারণার সুষ্ঠু তদন্ত ও তার সভাপতি পদ বাতিলের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র, উভয় বিদ্যালয়ের তথ্য এবং এমপিও শিট সংযুক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম