1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ মধুখালীতে এইচ এসসিতে একটি প্রতিষ্ঠান শতভাগ ফেলে হ্যট্রিক - sylhetersangram
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:৩৪|
Title :
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করতে চান ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই অধ্যাপক মাহফুজা হান্নান। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রত্যাহারের দাবি শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেসর উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত ভবানীপুর ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও উন্নত করার প্রত্যয় সিদ্দিকুর রহমানের চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ মধুখালীতে এইচ এসসিতে একটি প্রতিষ্ঠান শতভাগ ফেলে হ্যট্রিক

শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ মধুখালীতে এইচ এসসিতে একটি প্রতিষ্ঠান শতভাগ ফেলে হ্যট্রিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬,
  • 34 Time View

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালীতে উপজেলার মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজে ৯ জন শিক্ষক থাকার পরও ৪জন মানবিক বিভাগ থেকে ২০২৬খ্রি.তে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এই প্রতিষ্ঠানটি গত ২০২৪, ২০২৫ এবং চলতি বছর ২০২৬ এ কোন শিক্ষার্থী পাশ না করাইতারা শতভাগ ফেলে হ্যাট্রিক করেছেন। এছাড়া উপজেলার আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজে চলতি বছর মানবিক বিভাগে ২জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই ফেল করেছেন। শতভাগ শিক্ষার্থী ফেলের এই নজিরবিহীন বিপর্যয়ে এলাকায় তীব্র অসন্তোষ ও সমালোচনার ঝর উঠেছে। উপজেলা শিক্ষা অফিসার শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। ৩১ অক্টোবর খ্রি.শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজ থেকে ৪জন এবং আড়পাড়া কাজি সিরাজুল স্কুল এন্ড কলেজ থেকে দুইজন শিক্ষার্থী অংশ নেন। কিন্তু তাদের কেউই পাস করতে পারেননি।নাম প্রকাশে অনিচ্ছুর একজন অভিভাবক আক্ষেপ করে বলেন,আমরা অনেক কষ্ট করে ও বুকভরা আশা নিয়ে আমাদের সন্তানকে কলেজে পাঠাই তবে কলেজ কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে একজন শিক্ষার্থীও পাস করতে পারেন নাই। এটা খুব দুঃখজনক। মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মৃধা এই ফলাফলের জন্য দায়ী করে বলেন, আমাদের কলেজ শাখায় ৯জন শিক্ষক যোগদান করলেও ২জন আর আসেন না এবং মুল সমস্যা হচ্ছে ইংরেজি ও আইসিটি বিষয়ে কোন শিক্ষক নাই। কিন্ত স্কুল শাখায় আমাদের পরীক্ষার ফলাফল খুব ভালো। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.আউয়াল আকন বলেন, বিষয়টি অত্যন্ত দু:খজনক। মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের ফলাফল জানার পর গত ৩ নভেম্বর প্রতিষ্ঠানটি পরিদর্শন করে জানতে পারি কলেজ শাখায় শিক্ষক ৯জনের মধ্যে ২জন চাকুরী নিয়ে অন্যত্র চলে গেছেন। বাকি ৭জন কোন ক্লাস নেন না। গতকাল ৪ নভেম্বর ঐ শিক্ষদেরকে কারণ দর্শনানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ২০২৪,২০২৫ ও চলতি ২০২৬ সালে মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থী পাশ করতে পারেনি। তারা পরপর তিন বছর শতভাগ ফেল করে হ্যাট্রিক করেছে। দেখা যায় টানা তিন বছর ধরে প্রতিষ্ঠানটির ফলাফল শূন্যের কোটায় রয়েছে। তিনি বলেন,মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের কলেজ শাখাটি বন্ধ করার কথা বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম