1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ঈদুল আজহা উপলক্ষে দোয়ারাবাজারে প্রস্তুতিমূলক সভা - sylhetersangram
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:০৪|
Title :
এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪

ঈদুল আজহা উপলক্ষে দোয়ারাবাজারে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১৮, ২০২৬,
  • 109 Time View

স্টাফ রিপোর্টার : এস ডব্লিউ সাগর তালুকদার

 

 

 

পবিত্র ঈদুল আজহা ২০২৬ যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার ছানা, ওসি (তদন্ত) মোহাম্মদ শামসুদ্দিন, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা মাওলানা জয়নাল আবেদীন ও মাওলানা জিয়া উদ্দিন।

 

এছাড়াও সভায় বক্তব্য দেন মাওলানা ইলিয়াস আলী, মাওলানা মিজানুর রহমান, পান্ডারগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাহিদ আলী এবং মাওলানা আব্দুল করিম হোসাইন।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি বজলুর রহমান, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সুহাগ এবং আনসার ভিডিপি কর্মকর্তা সঞ্জয় কুমার সিংহ।

সভায় ঈদুল আজহা উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলার সব ঈদগাহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সরকার নির্ধারিত পশুর হাট ছাড়া অন্য কোথাও হাট না বসানো এবং পশুর হাটে জাল নোট প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সরকার নির্ধারিত হারে হাসিল আদায় ও দৃশ্যমান স্থানে চার্ট টানানোর নির্দেশনা দেওয়া হয়।

 

সভায় কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য অপসারণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে চামড়া সংগ্রহকারীদের বিনামূল্যে লবণ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এ সময় এবারের মৌসুমে চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।

এছাড়া ঈদকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা, অসামাজিক কার্যকলাপ ও যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সীমান্তবর্তী পশুর হাটগুলোতে নজরদারি বাড়িয়ে অবৈধভাবে ভারত থেকে পশু ও মাদকদ্রব্য প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় পুলিশ প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে ঈদ উপলক্ষে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম