1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জগন্নাথপুরে সৌখিন বরর্শি শিকারি কমিটি গঠন সভাপতি জুয়েল আহমদ,সাধারণ সম্পাদক রাসেল আহমদ - sylhetersangram
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:৩২|
Title :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

জগন্নাথপুরে সৌখিন বরর্শি শিকারি কমিটি গঠন সভাপতি জুয়েল আহমদ,সাধারণ সম্পাদক রাসেল আহমদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬,
  • 77 Time View

শাহ্ ফুজায়েল আহমদ স্টাফ রিপোর্টারঃ

 

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সৌখিন বরর্শি শিকারিদের ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং পরিবেশবান্ধব মাছ শিকারের সংস্কৃতি বিকাশের লক্ষ্যে জগন্নাথপুর সৌখিন বরর্শি শিকারি কমিটি গঠন করা হয়েছে।

 

এ উপলক্ষে গত ৩০ জুন (মঙ্গলবার) বিকেল ৫ টায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টস্থ স্বপ্নচূড়া পার্টি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার নবীন ও প্রবীণ সৌখিন বরর্শি শিকারি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে কমিটির নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। কমিটিতে মোহাম্মদ জুয়েল আহমদ সভাপতি, স্বপন রহমান সহ-সভাপতি,রাসেল আহমদ সাধারণ সম্পাদক,আবির আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক,লিকছন মিয়া সাংগঠনিক সম্পাদক,সুমন্ত হালদার কোষাধ্যক্ষ এবং মোঃ মামুন আহমদ দপ্তর সম্পাদক নির্বাচিত হন।

 

একই সঙ্গে সংগঠনের উপদেষ্টা পরিষদ ও সম্মানিত সদস্যদের নামও ঘোষণা করা হয়। উপদেষ্টা পরিষদে রয়েছেন মোঃ মহরম আলী,মাহবুবুর রহমান,কামাল আহমদ,হাজী লালা মিয়া,গাজিউর রহমান,ফরাস মিয়া ও হেলাল আহমদ লিটন। সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মোঃ মোস্তফা আলম,তাহির আলী আব্দুল আলীম,আব্দুল হাদী,আজাদ মিয়া ও আনু মিয়াকে।

 

সভায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জুয়েল আহমদ ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ উপস্থিত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা,সৌখিন বরর্শি শিকারিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।পরে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

উপজেলায় প্রথমবারের মতো সৌখিন বরর্শি শিকারিদের নিয়ে একটি সংগঠিত কমিটি গঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া পড়েছে। সচেতন মহলের মতে এই সংগঠনের মাধ্যমে শখের মাছ শিকারকে আরও শৃঙ্খলাবদ্ধ,দায়িত্বশীল ও পরিবেশবান্ধবভাবে পরিচালনার পাশাপাশি সামাজিক সম্প্রীতি,বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং জলজ সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম