1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখার শ্রদ্ধাঞ্জলি - sylhetersangram
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| ভোর ৫:২৮|
Title :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখার শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬,
  • 117 Time View

​স্টাফ রিপোর্টার, সিলেট:

 

 

জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখা। দিবসটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

​আজ বুধবার (১৬ জুলাই) সংগঠনের আহ্বায়ক আব্দুস সালাম টিপুর নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাসান সাগর, যুগ্ম আহ্বায়ক ফজলু মিয়া, মোস্তাকিম এবং সদস্য সচিব মাহমুদুল হাসান সাগরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁদের বীরত্বপূর্ণ আত্মত্যাগকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, শহীদদের রক্ত ও আত্মত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের স্বপ্ন পূরণে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখারও আহ্বান জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম