1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিঘার সমুদ্রে চিরতরে হারিয়ে গেলেন অভিনেতা রাহুল, শুটিং শেষ হলেও ফেরা হলো না ঘরে - sylhetersangram
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:২৩|
Title :
মানুষের কল্যাণে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল জলিল দিরাই প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা  দিরাইয়ে ৮ আগস্ট বিএনপির গণসমাবেশ ও বিজয় র‍্যালি সফল করার আহ্বান আলী আকবর চৌধুরীর কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী আওয়ামিলীগ আমাদের শত্রু নয় মিত্র এমপি নাছির চৌধুরী শিক্ষা অনুরাগী নুরুল ইসলাম ও আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ দৈনিক সিলেট, এর বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ, হিসেবে নিয়োগ পেলেন দিরাইয়ের সাংবাদিক বদরুল শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিঘার সমুদ্রে চিরতরে হারিয়ে গেলেন অভিনেতা রাহুল, শুটিং শেষ হলেও ফেরা হলো না ঘরে

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ২৯, ২০২৬,
  • 144 Time View

নিজস্ব প্রতিবেদক : ­

শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয়। খবরটি আনন্দবাজার পত্রিকাকে নিশ্চিত করেছেন রাহুলের সহশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায়।

 

জানা গেছে, মাত্র ৪৩ বছর বয়সী টলিউডের জনপ্রিয় অভিনেতা ও সঞ্চালক রাহুল রবিবার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন দিঘার তালসারি সৈকতে।

 

দৃশ্যের দরকারে সৈকত থেকে পানিতে নামেন তিনি। সেখানেই তলিয়ে গেলে ইউনিট টেকনিশিয়ানরা উদ্ধার করেন। চোরাবালিতে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক ধারণা।

 

দিঘা হাসপাতালে অভিনেতাকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে বলে খবরে জানানো হয়।

 

ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রবিবার সকালে ধারাবাহিকের সবাই দিঘার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ভাস্করের কথায়, ‘জলে ডুবে মৃত্যু হয়েছে ওর। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাকআপের পরে ঘটেছে। তবে ঠিক কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।’

 

ভাস্কর আরও জানান, তারা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। ‘কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ তরতাজা মানুষ এভাবে চলে গেল। ভাবা যাচ্ছে না’- যোগ করলেন রাহুলের সহশিল্পী।

 

টলিউড আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পরে রাহুল সৈকত থেকে সমুদ্রে নামেন। তিনি বলেন, ‘‘হয় ও সাঁতার জানতো না, বা কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে’। যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওকে মৃত ঘোষণা করা হয়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম