1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২ - sylhetersangram
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১১:৪৬|
Title :
শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমেদ ‎পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬,
  • 50 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের একটি দল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঠনায় জড়িত থাকার অভিযোগে দুইজন চোরাকারবারীকে আটক করে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি একে এম শামীম হাসানের নির্দেশে ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজারে রাস্তার পাশে দাড়াঁনো একটি ক্যাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ৩৫ কেজি ওজনের ১১০টি বস্তা ফুচকা জব্দ করা হয় এবং যা ওজনে ৩ হাজার ৮৫০ কেজি ফুচকা হবে। যার বর্তমান বাজার মূল্যে প্রায় ১৫ লাখ টাকা এবং কাভার্ডভ্যানের মূল্যে ৫০ লাখসহ মোট ৬৫ লাখ ৪০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।

এ সময় আটককৃত দুজন হলেন ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফাকির (৩৪)। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে চোরাচালান সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি একে এম শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,যেকোন ধরনের অপরাধ এবং চোরাচালান নিয়ন্ত্রনে আমাদের এসপি মহোদয়ের কড়া নির্দেশে আমরা আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন বলে জানান তিনি। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম