1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
যুবদল সভাপতি সাজেল মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ: "অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন  - sylhetersangram
৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:৪২|
Title :
যুবদল সভাপতি সাজেল মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ: “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন  ১৪৪ ধারা উপেক্ষা করে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের মিছিল সমাবেশ জগন্নাথপুরে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন দাবি ইউপি সদস্য তেরা মিয়ার মানুষের কল্যাণে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল জলিল দিরাই প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা  দিরাইয়ে ৮ আগস্ট বিএনপির গণসমাবেশ ও বিজয় র‍্যালি সফল করার আহ্বান আলী আকবর চৌধুরীর কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী আওয়ামিলীগ আমাদের শত্রু নয় মিত্র এমপি নাছির চৌধুরী শিক্ষা অনুরাগী নুরুল ইসলাম ও আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ

যুবদল সভাপতি সাজেল মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ: “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন 

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৮, ২০২৬,
  • 19 Time View

যুবদল সভাপতি সাজেল মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ: “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

 

নিজস্ব প্রতিবেদক :

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাজেল মিয়ার বিরুদ্ধে একটি চক্র মিথ্যা, ভিত্তিহীন ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাজেল মিয়া।

 

সম্প্রতি রহিমপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য খুশবা বেগমের পারিবারিক বিষয়কে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক ও সামাজিকভাবে সাজেল মিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তার নাম জড়িয়ে অনৈতিক সম্পর্কের গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

এ বিষয়ে যুবদল সভাপতি সাজেল মিয়া এক বিবৃতিতে বলেন:

 

 

“আমার বিরুদ্ধে আনীত পরকীয়া বা পালিয়ে যাওয়ার সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্যেপ্রণোদিত। একটি কায়েমী স্বার্থান্বেষী মহল আমার জনপ্রিয়তা ও দলের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। এর সাথে বাস্তবতার কোনো ন্যূনতম সম্পর্ক নেই।”

 

উক্ত বিষয়ে সংরক্ষিত ইউপি সদস্য খুশবা বেগমও বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি তার স্বামীর সাথে মনোমালিন্য রয়েছে এবং যুবদল নেতা সাজেল মিয়ার সাথে তার কোনো ধরনের অনৈতিক সম্পর্ক নেই। একটি বিশেষ পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের চরিত্রহননের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

 

সাজেল মিয়া স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, কোনো তথ্য-প্রমাণ ছাড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি কারীদের বিরুদ্ধে যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে তিনি সর্বসাধারণ ও গণমাধ্যমকর্মীদের সত্যতা যাচাই না করে কাল্পনিক খবরে কান না দেয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম