1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
তিন দফা দাবিতে দিরাই'য়ে শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত - sylhetersangram
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৯:৩৮|
Title :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

তিন দফা দাবিতে দিরাই’য়ে শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

পাবেল হাসান
  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫,
  • 158 Time View

সিলেটের সংগ্রাম ডেস্ক :

সুনামগঞ্জের দিরাই’য়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা নির্ধারণ এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% প্রদানের দাবিতে কর্মবিরতি,প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার থানা পয়েন্টের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা।

দিরাই উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যাণ সমিতি, ও মাদ্রাসা শিক্ষক / কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি চাকরিজীবীদের তুলনায় অবহেলিত অবস্থায় রয়েছেন। আমাদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে।”

এসময় বক্তব্য রাখেন—
বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন, সহ- সভাপতি দীন ইসলাম ও সাধারণ সম্পাদক সূর্যসেন দাস পান্না, রানু পুরকায়স্থ, তাড়ল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষক, নুরুল আজিজ চৌধুরী মাদ্রাসা সমিতির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ, আব্দুল মুক্তাদির সরদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা।

বক্তারা আরও জানান, গত ১২ অক্টোবর ঢাকায় বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট তাদের আন্দোলনের সূচনা করে। এরপর ১৩ অক্টোবর থেকে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি কর্মসূচি শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মচারীরা সরকারের প্রতি দ্রুত দাবি পূরণের আহ্বান জানান এবং বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম