1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলন, দুইজনকে কারাদণ্ড, ২টি হ্যান্ড ট্রলিসহ বালু জব্দ - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:২১|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলন, দুইজনকে কারাদণ্ড, ২টি হ্যান্ড ট্রলিসহ বালু জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,
  • 639 Time View

এস ডব্লিউ সাগর ( তালুকদার )
স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চিলাই নদী থেকে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযান দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিচড়া গ্রামে বাংলাবাজার– বোগলাবাজার সড়কের পাশে চিলাই নদীর ভোলাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। অভিযানে বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র মিলন মিয়া (২৭) ও লাল মিয়ার পুত্র ফালান মিয়া(২৫)কে ৬ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে এবং ২টি হ্যান্ড ট্রলি বালু বুঝাইসহ জব্দ করা হয়েছে।

অভিযানে দোয়ারাবাজার থানার এসআই কৌশিক উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, দোয়ারাবাজার উপজেলার ইজারাবহির্ভুত চিলাই নদীর বালিচড়া এলাকা হতে ২ জনের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া, বালিচড়া গ্রাম সংলগ্ন ভোলাখালী ব্রীজ তলদেশ হতে অবৈধভাবে বালুউত্তোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম