1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ম‌্যাচ জিতে রোমাঞ্চকর সিরিজে সমতা আনল বাংলাদেশ - sylhetersangram
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:১৮|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

ম‌্যাচ জিতে রোমাঞ্চকর সিরিজে সমতা আনল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 1053 Time View

এই ম্যাচের আগে ফল হওয়া সাত ম্যাচে কোনো জয় ছিল না বাংলাদেশের। গত বছর আগফানিস্তানের বিপক্ষে শারজাহতে হারের পর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়।

ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ও নিউ জিল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। সবশেষ কলম্বোতে প্রথম ওয়ানডেতে হার। সাত ম্যাচে টানা হারের পর প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ।

রোমাঞ্চকর ম‌্যাচ জিতে সিরিজে সমতা আনল বাংলাদেশ

 

তানজিম হাসান সাকিবের লেন্থ বল উড়িয়ে মারতে চেয়েছিলেন চামিরা। আগের বলেই তার ক‌্যাচ ছেড়েছিলেন তানজিম। এবার সুযোগ নিলেন না। সরাসরি বোল্ড করে চামিরাকে আটকে দিলেন তানজিম। তার দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কা হারাল দশম উইকেট। ২৩২ রানে অলআউট তারা।

বাংলাদেশ ম‌্যাচটি জিতে নিল ১৬ রানের ব‌্যবধানে। রোমাঞ্চকর এক ম‌্যাচ জিতে তিন ম‌্যাচের সিরিজে ১-১ এ সমতা আনল বাংলাদেশ।

 

আগামী ৮ জুলাই পাল্লেকেল্লেতে হবে সিরিজের শেষ ম‌্যাচ।

ছক্কা হজমের পর মোস্তাফিজুরের প্রতিশোধ

 

শ্রীলঙ্কাকে একাই লড়াইয়ে রেখেছিলেন লিয়ানাগে। ১৮ বলে যখন ২৭ রান লাগত তখন মোস্তাফিজুর রহমানকে বিশাল ছক্কা হাঁকিয়ে সমীকরণ ২১ রানে নামিয়ে আনেন। কিন্তু পরের বলেই আউট ডানহাতি ব্যাটসম্যান।

মোস্তাফিজের বাউন্সার অন সাইডে খেলতে গিয়ে হাওয়ায় ক্যাচ তোলেন। ফিরতি ক্যাচ নিয়ে বাংলাদেশের পথের কাঁটা দূর করেন মোস্তাফিজ। লিয়ানাগে ৮৫ বলে ৭৮ রান করে আউট হলেন।

শ্রীলঙ্কা হারাল নবম উইকেট। মোস্তাফিজ পেলেন প্রথম উইকেট।

নবম উইকেটে পঞ্চাশ রানের জুটি

হাসারাঙ্গা আউট হওয়ার পর অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন। এরপর থিকসানাও ফেরেন সাজঘরে। বাংলাদেশ জয়ের আভাস পাচ্ছিল। কিন্তু দেয়াল হয়ে দাঁড়িয়ে লিয়ানাগে ও চামিরা নবম উইকেটে পঞ্চাশ রানের জুটি গড়েছেন। ৪৭ বলে তাদের জুটির রান পঞ্চাশে পৌঁছায়। এখন জয়ের স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম