1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র - sylhetersangram
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৪:০৪|
Title :
শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস

শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র

শাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬,
  • 178 Time View

শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র

 

শাবিপ্রবি প্রতিনিধি

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদলের একাংশের উদ্যোগে ‘জাতীয়তাবাদী পাঠচক্র’ নামে সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত করা হয়েছে।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের টিভি রুমে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। শাবিপ্রবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সোহাগ মাহমুদের উদ্যোগে এ পাঠচক্রের আয়োজন করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা নব্বইয়ের আন্দোলন এবং ২০২৪ সালেও তাদের নেতা-কর্মীদের ভূমিকা দেখেছি।’

 

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাদের পড়া দরকার, তার সুশাসন সম্পর্কে জানা দরকার। কীভাবে দক্ষ মানুষকে দেশের কাজে লাগানো যায়, সেসব বিষয় নিয়ে তিনি কাজ করেছেন। স্বল্প সময়ে তিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।’

 

উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে। তাই তাদের জ্ঞান ভালো হওয়া দরকার, গঠনমূলক হওয়া দরকার। কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে তাদের প্রস্তুত হতে হবে।’

 

 

এছাড়া আগামী জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন ও জব ফেয়ার আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি জানুয়ারি মাসে একটি বড় ইনোভেশন ও জব ফেয়ার করার। আমরা চেষ্টা করছি, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসবেন এবং তার হাতে ইনোভেশন ও জব ফেয়ার উদ্বোধন হবে। আশা করি, তোমরা সেই অনুষ্ঠানে অংশ নেবে।

 

 

অনুষ্ঠানে বিএনপির উপদেষ্টা আবিদ আব্দুল্লাহ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসেন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম