1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সাংবাদিকরা কোন দলের না, কোন দলের হতেও পারেন না তাহসিনা রুশদির এমপি। - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:২৩|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

সাংবাদিকরা কোন দলের না, কোন দলের হতেও পারেন না তাহসিনা রুশদির এমপি।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ৫, ২০২৬,
  • 73 Time View

বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা।

 

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, খেলাধুলা মানুষের মননশীল চিন্তার বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে। সাংবাদিকদের কাছ থেকে মানুষ সব সময়ই বস্তুনিষ্ট সংবাদই আশা করেন। এতে দেশ ও জাতি উপকৃত হয়।

 

সাংবাদিকরা কোন দলের না, কোন দলের হতেও পারেন না। তাই কোন সাংবাদিকের কারণে উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্থ হয়, এমন কোন কাজও কোন সাংবাদিক করা উচিত নয়। দেশ ও জাতির স্বার্থের জন্যই আমাদের সকলের কাজের মধ্যেই স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে নিজের দায়িত্ব সততা ও নিষ্টার সাথে পালন করতে হবে।

 

 

তিনি মঙ্গলবার (৫ মে) বিকেলে সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২৫’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি বলেন, দীর্ঘদিন ধরে বিশ্বনাথে কাজ করার সূত্রে দেখলাম বিশ্বনাথের স্বার্থের জন্য এখানকার সব সাংবাদিকরাই ঐক্যবদ্ধ। এলাকার উন্নয়ন অগ্রগতির জন্য যা আমার কাছে এটা অত্যন্ত জরুরী। বিশ্বনাথে সাংবাদিকদের এরকম ঐক্য আমি আর কোথাও দেখিনি। দেশের মফঃস্বল সাংবাদিকদের জন্য একটি অনুসরনীয় দৃষ্টান্ত।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও ২য় বিশ্বনাথ মিডিয়া কাপের সহযোগী সমন্বয়কারী নবীন সোহেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, ২য় বিশ্বনাথ মিডিয়া কাপের পৃষ্ঠপোষক ও আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন।

বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি টুনু তালুকদার, সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ২য় বিশ্বনাথ মিডিয়া কাপের সমন্বয়কারী প্রনঞ্জয় বৈদ্য অপু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, আক্তার আহমদ শাহেদ।

উল্লেখ্য বিশ্বনাথের ৩টি (বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন) সাংবাদিক সংগঠনের সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২৫’র পৃষ্ঠপোষকতা করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট (ইউকে)’র সাধারণ সম্পাদক গোলজার খান, ট্রাস্টি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া, বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, চেম্বার অব কর্মাস লন্ডন রিজিয়নের সদস্য তোফাজ্জল আলম তোফায়েল, বিশ্বনাথ গরীব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কালাম, শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বশর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম