1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক - sylhetersangram
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৭:৪৫|
Title :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক

Reporter Name
  • Update Time : শনিবার, মে ১৬, ২০২৬,
  • 287 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি

 

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ১৮৯০ ইয়াবা ট্যাবলেট,১ টি মোটর সাইকেলসহ মোঃ সাগর মিয়া(২০) নামে এই বাংলাদেশী মাদক চোরাকারবারীকে যুবককে আটক করেছে ২৮ বর্ডারগার্ড(বিজিবি),র সদস্যরা।

আজ শনিবার ভোরে এই চোরাকারবারী বিরেন্দ্র নগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ভারতীয় ইয়াবা,১টি মোটর সাইকেলসহ এই যুবক বাংলাদেশে আসার সময় বিরেন্দ্র নগর বিওপির সদস্যরা তাকে আটক করেন। আটককৃত যুবক হলো তাহিরপুর উপজেলা টেকেরঘাট বড়ছড়া গ্রামের মো: রহম আলীর ছেলে। সে শুক্রবার গভীর রাতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং আজকে ভোরে বাংলাদেশের বিরেন্দ্রনগর সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ফেরত আসার সময় সীমান্ত পিলার-১১৯৩/৪-এস হতে আনুমানিক ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরেন্দ্রনগর নামক স্থান হতে টহল দল কর্তৃক আটক করে। আটককৃত ইয়াবা ট্যাবলেট এর মূল্য ৫,৬৭,০০০/- টাকা, মোটরসাইকেল এর মূল্য ১,০০,০০০/- টাকা এবং হেলমেট এর মূল্য ১,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৬,৬৮,০০০/- (ছয় লক্ষ আটষট্টি হাজার) টাকা। আটককৃত আসামীকে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম