1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জে অবৈধ্য মজুত করা ২ হাজার লিটার ডিজেল জব্দ - sylhetersangram
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:৩৩|
Title :
শিক্ষা অনুরাগী নুরুল ইসলাম ও আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ দৈনিক সিলেট, এর বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ, হিসেবে নিয়োগ পেলেন দিরাইয়ের সাংবাদিক বদরুল শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত দিরাইয়ে সীমান্তিক এনজিওর উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

সুনামগঞ্জে অবৈধ্য মজুত করা ২ হাজার লিটার ডিজেল জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১, ২০২৬,
  • 141 Time View

‎জামালগঞ্জে অবৈধ মজুত করা ২ হাজার লিটার ডিজেল জব্দ

 

হাবিবুর রহমান.‎জামালগঞ্জ প্রতিনিধি

 

‎সুনামগঞ্জের জামালগঞ্জে যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ১শ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎তবে এ ঘটনায় ডিজেল মজুদের প্রকৃত মালিক চিহ্নিত করে দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তুির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

‎শুধু ডিজেল জব্দ করেই বিচার কার্য শেষ করায় জনমনে আলোচনা সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।।

‎বুধবার বিকেল উপজেলার সাচনা বাজারের যমুনা অয়েল কোম্পানীর বার্জ ডিপোর কাছাকাছি সাচনা বাজার মাদ্রাসা সংলগ্ন একটি বাসার নীচতলা থেকে অভিযান চালিয়ে ২শ লিটারের ১০টি ড্রাম ও খোলা ড্রামে ১শ লিটার সহ মোট ২ হাজার শ লিটার ডিজেল জব্দ জব্দ করা হয়। এছাড়াও আরো ৩ টি খালী ড্রামও জব্দ করা হয়। জব্দকৃত ড্রাম ও ডিজেল সাচনা বাজার যমুনা অয়েল কোম্পানী বার্জ ডিপোর দায়িত্বে থাকা মো. শাহজালালের হেফাজতে রাখা হয়।

‎এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।

‎এব্যাপারে অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানান, সারা দেশে জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক রাখার স্বার্থে অভিযান চলছে।  এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারলাম এখানে ডিজেল মজুদ করা আছে। তবে ঘটনাস্থলে কাউকে আটক বা পাওয়া যায়নি।

‎হাবিবুর রহমান

‎জামালগঞ্জ, সুনামগঞ্জ

‎০১.০৪.২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম