1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুবিপ্রবির ১ম বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৫:৩২|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সুবিপ্রবির ১ম বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ৩, ২০২৫,
  • 132 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) এক বছর পূর্তি উপলক্ষ্যে ১ম বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

 

সোমবার (০৩ নভেম্বর) সকাল ১০ টায় সুবিপ্রবির শান্তিগঞ্জের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন, শান্তির প্রতীক পায়রা মুক্তকরণ ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

র‍্যালিটি সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয়ে শান্তিগঞ্জ ঝিলমিল অডিটোরিয়ামে এসে আলোচনা সভাস্থলে মিলিত হয়।

সুবিপ্রবির মাননীয় উপাচার্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য (খণ্ডকালীন) অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সুবিপ্রবির প্রভাষক শান্তা রানি সাহা ও সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সারওয়ার উদ্দিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আব্দুল মজিদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সুবিপ্রবির ডিন ড. হারুনুর রশিদ, জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় গবেষণার জায়গা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মুলত পাঠ্যবই নির্ভর পড়াশোনা করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্রায় ৬০ ভাগ গবেষণাধর্মী। এখানে রিসার্চ করে নতুন নতুন বিষয়এ ধারনা উদ্ভাবন করা হয়। রিসার্চের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই এটা সত্য। কিন্তু তাই বলে যেগুলো আছে সেগুলোর ব্যবহার বন্ধ করে দিলে চলবে না। লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি থেকে নিজেদের দুরে রাখতে হবে। একটা সময় ছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হতো। মনে হতো একেকটা বিশ্ববিদ্যালয় যেন একেকটা ক্যান্টনমেন্ট। আমরা প্রত্যাশা রাখছি আগামীতে ডারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করবেন। শিক্ষার বরাদ্দ বাড়িয়ে গবেষণার দিগন্ত উন্মোচন করে দেবেন। অবহেলিত জেলা সুনামগঞ্জকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে সুবিপ্রবি বহুদূর এগিয়ে যাবে।’

এ সময় সুবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির রেজিষ্ট্রার সুবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী সারফুদ্দিন, সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা সহ পূবালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ,, সোনালী ব্যাংকের ডিজিএম সহ উর্ধতন কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, সিন্ডিকেট সদস্য, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. শেখ আব্দ পরিশেষে অনুষ্ঠানের আহবায়ক এবং সুবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. সেখ লতিফ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম