1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সরকার ও সংসদ সদস্য নাছির চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছে।  - sylhetersangram
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৮:০১|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সরকার ও সংসদ সদস্য নাছির চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছে। 

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ৬, ২০২৬,
  • 69 Time View

একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সরকার ও সংসদ সদস্য নাছির চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছে।

 

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

বর্তমান সরকার ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিরাই উপজেলা,ও পৌর বিএনপি

সোমবার (৬ জুলাই) দিরাই উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সরকার ও স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে সংসদ সদস্যের নির্দেশনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ‘হাওর মানবিক সহায়তা কার্ড’ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

বক্তব্যে উল্লেখ করা হয়, সহায়তা কার্ডের সংখ্যা সীমিত হওয়ায় সব ক্ষতিগ্রস্ত কৃষককে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের সমন্বয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি কুচক্রী মহল মানববন্ধন, মিছিল-মিটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। একই সঙ্গে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা তথ্য ও ছবি প্রচার করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন নেতৃবৃন্দ।

এ ধরনের অপপ্রচারে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, গণমাধ্যমকর্মীরা যেন তথ্য-উপাত্ত যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশ করেন এবং গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাব্বির মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, সাবেক প্রচার সম্পাদক হাজী বাচ্চু মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাইদ চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়সর ইসলাম ও আব্দুল হাফিজ, সোয়েল আহমদ, উলামা দলের আহ্বায়ক মাওলানা রজব আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, পৌর সেচ্ছাসেবকদলের ভারপাপ্ত সদস্য সচিব কবির সরদার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জামিল মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম