1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙে ৭ দিন অন্ধকারে সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদর - sylhetersangram
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৭:৪০|
Title :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙে ৭ দিন অন্ধকারে সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদর

Reporter Name
  • Update Time : রবিবার, মে ৩, ২০২৬,
  • 308 Time View

পাবেল হাসান শাল্লা থেকে ফিরে :

 

কালবৈশাখী ঝড়ের তান্ডবে বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙে পড়ায় টানা সাত দিন ধরে বিদ্যুহীন হয়ে অন্ধকারে আছে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা সদর এলাকা। গত ২৭ এপ্রিল সোমবার বিকেল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে বলে জানা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলা সদরের দুই হাজার গ্রাহকসহ স্থানীয় বাসিন্দারা।

 

জানা যায়, ২৭ এপ্রিল সোমবার বিকেলে কালবৈশাখী ঝড়ের তান্ডবে দিরাই-শাল্লা বিদ্যুৎ লাইনের দিরাই উপজেলা অংশে ২০ টি খুঁটি ভেঙে ও কাঁত হয়ে পড়ে যায় এবং সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পরে। এরপর থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এতে শাল্লা উপজেলা সদরের ডুমরা, ঘুঙ্গিয়ারগাঁও, উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান অন্ধকারে আছে। জরুরি প্রয়োজনে জেনারেটর চালিয়ে বিকল্প ব্যবস্থায় সাময়িক কাজ করছেন উপজেলা প্রশাসন ওহাসপাতাল কতৃপক্ষ।

 

শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস জানান, সাত দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় আছে পুরো উপজেলা সদর এলাকা। জরুরি গুরুত্বপূর্ণ কাজ জেনারেটর চালিয়ে করতে হচ্ছে। সকল গ্রাহকই ভোগান্তিতে পড়েছেন।

 

সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিপি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী মো. রাসেল আহমদ জানান, কালবৈশাখী ঝড়ে শাল্লা বিদ্যুৎ লাইনের ২০ টি খুঁটি ভেঙে পড়েছে। মেরামতের কাজ চলছে। বৈরী আবহাওয়ার কারণে কাজে বিলম্ব হচ্ছে। খুঁটি মেরামতের কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম